ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসিলেট-৫ আসনের প্রার্থী ওবায়দুল্লাহ ফারুককে শোকজ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত জকিগঞ্জে যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা-৪ আসনের এমপি হতে যাচ্ছেন- হাসনাত আব্দুল্লাহ জোট থেকে মনোনয়ন না পেলে সিলেট-০৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন মুফতি আবুল হাসান হাদিকে খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়, আরও যা জানা গেল জকিগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ–২০২৬ অনুষ্ঠিত জকিগঞ্জে বিজিবির অভিযানে ১ হাজার ৭৫০ পিস ভারতীয় ইয়াবাসহ যুবক আটক আপত্তিকর মন্তব্যের জেরে সিলেট টাইটান্স বয়কটের ঘোষণা সাংবাদিকদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জকিগঞ্জ পৌর যুবদল নেতা মুনিরুল ইসলাম রাজনের গভীর শোক

সতিকসাস আয়োজিত সাংবাদিক কর্মশালা আগামীকাল

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৪:০০:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

আগামী ৯ ডিসেম্বর আয়োজিত হতে যাচ্ছে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি আয়োজিত সাংবাদিক কর্মশালা৷ ক্যাম্পাসের শহীদ বরকত মিলনায়তনে বেলা ৯ টায় অনুষ্ঠিত হবে এই কর্মশালা ৷ সাংবাদিকতায় আগ্রহী প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে সাংবাদিকতার প্রশিক্ষণ দেয়া হবে এই কর্মশালায়৷

টেলিভিশন সাংবাদিকতা, শুদ্ধ উচ্চারণ ও স্ক্রিপ্ট রাইটিং, মাল্টিমিডিয়া জার্নালিজম ও নিউমিডিয়া, ক্যাম্পাস রিপোর্টিং, ফিচার রাইটিং, রেডিও জকি,সংবাদ উপস্থাপনা, ফটো সাংবাদিকতা ইত্যাদি বিষয়গুলোতে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করবেন দেশের খ্যাতিমান সাংবাদিকবৃন্দ৷ প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের প্রদান করা হবে সার্টিফিকেটও৷

দিনব্যাপী এই কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন এখন টেলিভিশনের সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ৷ টেলিভিশন সাংবাদিকতা, শুদ্ধ উচ্চারণ ও স্ক্রিপ্ট রাইটিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন এখন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার,মোহাম্মদ আজহারুজ্জামান, মাল্টিমিডিয়া জার্নালিজম ও নিউমিডিয়া বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন কালবেলা অনলাইনের সম্পাদক পলাশ মাহমুদ, ক্যাম্পাস রিপোর্টিং ও ফিচার রাইটিং সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করবেন চ্যানেল নাইন এর সিনিয়র রিপোর্টার ও উপস্থাপক আবিদ আজম,সংবাদ উপস্থাপনা ও রেডিও জকি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন একাত্তর টেলিভিশনের সংবাদ উপস্থাপক কানিজ লাবনী, ফটো সাংবাদিকতা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করবেন প্রথম আলোর ডেপুটি হেড অব ফটোগ্রাফি সাজিদ হোসেন৷

দিনব্যাপী এই সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত থাকবেন সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলি,সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, কবি ও সাংবাদিক ফয়েজ রেজা, সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল টুয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার শাহরিয়ার আরিফ৷

সাংবাদিক সমিতির নেতৃবৃন্দরা জানান, প্রতিবছরের ন্যায় এবছরও সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্যাম্পাসভিত্তিক এই সাংবাদিক সংগঠনটি৷ শিক্ষার্থীদের ভেতর থেকে সাংবাদিকতায় আগ্রহীদের খুঁজে বের করে সঠিক গাইডলাইনের মাধ্যমে দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তোলায় এর মূল লক্ষ্য৷

এ এস/এমএস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসিলেট-৫ আসনের প্রার্থী ওবায়দুল্লাহ ফারুককে শোকজ

সতিকসাস আয়োজিত সাংবাদিক কর্মশালা আগামীকাল

আপডেট সময় : ০৪:০০:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪