ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

রাশিয়ার সমর্থন অনীহায় পতন হয়েছে আসাদ সরকারের

  • আপডেট সময় : ১১:৩৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

সিরিয়া পরিস্থিতি নিয়ে মাথা ঘামাতে চাচ্ছেন না যুক্তরাষ্ট্রের সবেনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ায় যখন বিদ্রোহীদের অভিযান তুঙ্গে তখন গত শুক্রবার এমন মন্তব্য করেছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘সিরিয়া একটি বিশৃঙ্খল রাষ্ট্র। দেশটি আমাদের বন্ধু নয়। সিরিয়ার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু করার নেই। এটা আমাদের লড়াই নয়। যা ঘটছে, ঘটুক। এর মধ্যে জড়ানোর দরকার নেই।’ এএফপি।

এরইমধ্যে সিরিয়ার ‘স্বৈরশাসক’ প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। দেশটির দু’জন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদ অজানা গন্তব্যের উদ্দেশে রাজধানী দামেস্ক ছেড়েছেন।

হায়াত তাহরির আল শাম (এইচটিএস) নামের ইসলামিক সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্বে মাত্র ১২ দিনের মধ্যে পতন ঘটেছে সিরিয়ার আসাদ পরিবারের ৫৪ বছরের শাসনামলের। এরপর এ বিষয়ে আরও একটি মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।

রোববার সিরিয়ায় আসাদ শাসনের পতনের পর নতুন একটি পোস্টে ট্রাম্প বলেছেন, রাশিয়ার সমর্থন হারানোর পরেই আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন।

মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আসাদ পালিয়েছে। তার রক্ষক ছিল। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে আর রক্ষা করতে আগ্রহী ছিলেন না।’

তিনি আরও বলেন, ‘রাশিয়া ইউক্রেনের কারণে সিরিয়ার প্রতি সমগ্র আগ্রহ হারিয়েছে। সেখানে (বছর বছরের সিরিয়া যুদ্ধে) ৬০০,০০০ রুশ সেনা হতাহত হয়েছে। এমন যুদ্ধ কখন শুরু করা উচিত ছিল না যা দীর্ঘকাল চলতে থাকে।’

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আসাদ সিরিয়া ছেড়ে পালালেও তিনি ঠিক কোথায় এখন অবস্থান করছেন- সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

রাশিয়ার সমর্থন অনীহায় পতন হয়েছে আসাদ সরকারের

আপডেট সময় : ১১:৩৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪