ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটের জকিগঞ্জে ১০,২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি

অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ নয় : ড. খন্দকার মোশাররফ

  • আপডেট সময় : ০৮:৫৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নির্বাচনসংশ্লিষ্ট সংস্কার অন্তর্বর্তী সরকারের সর্বপ্রথম অগ্রাধিকার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কমিটমেন্ট ছিল বৈষম্যবিরোধী রাষ্ট্র প্রতিষ্ঠা। তবে সংস্কারের উসিলা দিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ নয়।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই’- শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোশাররফ এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের নজরে আসছে, দেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ছোটখাটো বিষয়ে দাবি আদায়ে মানুষ রাস্তায় নামছে। অনেকে মনে করছে অন্তর্বর্তী সরকার দুর্বল। ফলে শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করতে সাহস পাচ্ছে। ভারত তাতে উসকানি দিচ্ছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের যেমন প্রত্যাশা আছে, ঠিক তেমনি তাদেরও কমিটমেন্ট আছে সংস্কার করার। অতি দ্রুত এটি করতে হবে। কোনো একক সরকারের পক্ষে দিন-তারিখ ঠিক করে পুরো সংস্কার করা সম্ভব নয়। আপনারা শুরু করেন, পরবর্তী সময়ে নির্বাচিত সরকার তা এগিয়ে নেবে।

তিনি আরও বলেন, সবাই মিলে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। এ দেশের মানুষ সব করতে পারে। পার্শ্ববর্তী দেশের আধিপত্য বিস্তারের যে ষড়যন্ত্র হচ্ছে, তা আমরা ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে পারবো।

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এবং দলটির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন সমমনা জোটভুক্ত জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত হোসেন, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, এনপিপির জহির হোসেন হাকিম, নবী চৌধুরী প্রমুখ নেতারা।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেটের জকিগঞ্জে ১০,২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ নয় : ড. খন্দকার মোশাররফ

আপডেট সময় : ০৮:৫৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪