ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে বায়োটেক ফেস্ট ২০২৪

  • আপডেট সময় : ০৯:১০:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের ১২ বছরের সফলতা উদযাপনে ‘বায়োটেক ফেস্ট’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে এ আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ। প্রধান অতিথির বক্তৃতায় আনোয়ারুল আজিম বলেন, দেশে এখন মানুষ এবং দূষণ বাড়ছে কিন্তু কৃষি জমি কমছে। তাই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের এমন উদ্ভাবনা বের করতে হবে যেন দূষণকে মানুষের উপকারে রূপান্তরিত করা যায়। আর স্বল্প জায়গায় অধিক ফলন দেয় এমন ফসলের জাত কৃষককে উপহার দেয়া যায়।

‘বায়োটেক ফেস্ট’ এর আয়োজনে আরও ছিল বায়োটেক অলিম্পিয়াড এবং বিভিন্ন উদ্ভাবনী আইডিয়ার পোস্টার প্রদর্শনী সহ অনেক কিছু। সমাপনী অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান পোস্টার প্রদর্শনী এবং বায়োটেক অলিম্পিয়াডের বিজয়ীদের পুরস্কার প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপারসন ড. সুরাইয়া নাসরিন। এ বায়োটেক ফেস্টে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের অনেক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে বায়োটেক ফেস্ট ২০২৪

আপডেট সময় : ০৯:১০:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪