ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন চারটি থানা ও দুইটি বিভাগ গঠনের অনুমোদন দিল সরকার মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াত প্রার্থীর বাড়ি অবরুদ্ধ শাকসু নির্বাচন পক্ষে আন্দোলনে অংশগ্রহণ করায় স্বতন্ত্র জিএস প্রার্থী জুনায়েদ হাসান আজীবন বহিষ্কার বক্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে কুষ্টিয়া জেলা জামায়াত আমিরের ইন্তেকাল জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন জকিগঞ্জ উপজেলার তানিম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসিলেট-৫ আসনের প্রার্থী ওবায়দুল্লাহ ফারুককে শোকজ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত জকিগঞ্জে যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা-৪ আসনের এমপি হতে যাচ্ছেন- হাসনাত আব্দুল্লাহ

টি-টোয়েন্টি দলে ফিরলেন সুপ্তা ও সুমনা

  • আপডেট সময় : ১১:১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

ব্যাট হাতে ওয়ানডে সিরিজটা দারুণ গেল শারমিন আক্তার সুপ্তা। জায়গা মিলেছে এবার টি-টোয়েন্টি দলেও। দুই বছর পর সংক্ষিপ্ত সংস্করণের দলে ফিরলেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি দলে সুপ্তা ছাড়াও আছেন জান্নাতুল সুমনা। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অভিষেকের পর আর খেলা হয়নি তার। মাঝের সময়টা কেটেছে অস্ট্রেলিয়াতে। দেশে ফিরে প্রিমিয়ার লিগ ও জাতীয় লিগে পারফর্ম করে এবার এসেছেন সংক্ষিপ্ত সংস্করণে জাতীয় দলের স্কোয়াডেও।

সুমনাকে দলে নেওয়ার প্রসঙ্গে জাতীয় দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘যেহেতু সুলতানা (খাতুন) টানা খেলার মধ্যে আছে। তাকে বিশ্রামের সুযোগ দিতে এবং ব্যাকআপ তৈরি রাখতেই এমন সিদ্ধান্ত। সর্বশেষ লিগের পারফরম্যান্স ও কিছু অনুশীলন ম্যাচ দেখে আমার কাছে সুমনাকে ভালো মনে হয়েছে।’ আর সুপ্তার ছন্দকে কাজে লাগাতেই টি-টোয়েন্টি দলেও এই টপ অর্ডার ব্যাটারকে নেওয়ার কথা বলেছেন তিনি।

বাংলাদেশ নারী ক্রিকেট দল: নিগার সুলতানা (অধিনায়ক, উইকেটরক্ষক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফাহিমা ইসলাম, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস, তাজ নেহার ও সানজিদা আক্তার।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নতুন চারটি থানা ও দুইটি বিভাগ গঠনের অনুমোদন দিল সরকার

টি-টোয়েন্টি দলে ফিরলেন সুপ্তা ও সুমনা

আপডেট সময় : ১১:১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪