ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

ওপেনএআইয়ের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘন মামলা

  • আপডেট সময় : ১২:৫১:২০ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ওপেনএআইয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে কানাডার পাঁচটি সংবাদমাধ্যম। তারা অভিযোগ করেছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিটি তাদের পণ্য উন্নয়নের জন্য নিয়মিত কপিরাইট লঙ্ঘন করছে এবং অনলাইন টার্মস অব ইউজ ভঙ্গ করছে।

মার্কিন সংবাদ সংস্থা রয়টার্সে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ মামলাটি লেখক, ভিজ্যুয়াল শিল্পী, সংগীত প্রকাশক এবং অন্য কপিরাইট মালিকদের তরফে জেনারেটিভ এআই সিস্টেম প্রশিক্ষণের ডেটা ব্যবহারের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর ধারাবাহিকতা। ওপেনআইয়ে বিনিয়োগ থাকা মাইক্রোসফটও এই অভিযোগে অভিযুক্ত।

টরস্টার, পোস্টমিডিয়া, দ্য গ্লোব অ্যান্ড মেইল, দ্য কানাডিয়ান প্রেস এবং সিবিস/রেডিও-কানাডা এক বিবৃতিতে জানিয়েছে, ওপেনএআই অনুমতি ছাড়া এবং কনটেন্ট মালিকদের ক্ষতিপূরণ না দিয়ে তাদের কনটেন্ট ব্যবহার করেছে।

তারা জানিয়েছেন, ‘সাংবাদিকতা জনস্বার্থে করা হয়। ওপেনএআই অন্য কোম্পানির সাংবাদিকতা বাণিজ্যিকভাবে ব্যবহার করছে। এটি অবৈধ।’ তারা আদালতে দায়ের করা মামলায় ক্ষতিপূরণ দাবি করেছে এবং ওপেনএআইকে তাদের কনটেন্ট অনুমতি ছাড়া ব্যবহারে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছে।

এ বিষয়ে ওপেনএআই দাবি করেছে, তাদের মডেলগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত ডেটা ব্যবহার করে প্রশিক্ষিত এবং এটি ন্যায্য ব্যবহার ও আন্তর্জাতিক কপিরাইট নীতিমালার ভিত্তিতে তৈরি। ‘আমরা সংবাদ প্রকাশকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করি এবং তাদের কনটেন্ট প্রদর্শনের সময় যথাযথ কৃতজ্ঞতা ও লিংক প্রদান করি। আমরা চাইলে সহজে তাদের কনটেন্ট অপ্ট-আউটের সুযোগও দিচ্ছি’ বলে জানান কোম্পানিটির একজন মুখপাত্র।

এটি সাংবাদিকতা ও প্রযুক্তি শিল্পের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের একটি অংশ, যেখানে কপিরাইট এবং এআইয়ের ন্যায্য ব্যবহারের সীমা নিয়ে বিতর্ক চলছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

ওপেনএআইয়ের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘন মামলা

আপডেট সময় : ১২:৫১:২০ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪