ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য! দলীয় শৃঙ্খলা ভঙ্গ: জকিগঞ্জ ও কানাইঘাট শ্রমিক দলের শীর্ষ ৬ নেতা বহিষ্কার জকিগঞ্জে আলেম-উলামা ও ইসলাম নিয়ে কটুক্তির অভিযোগে সাবেক চেয়ারম্যান আব্দুল খালিকের বিরুদ্ধে প্রতিবাদ। সিলেট-০৫ আসনের ১০ দলীয় জোট প্রার্থী মুফতি আবুল হাসানের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সমন্বয় সভা সম্পন্ন বিয়ানীবাজারে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট: জরুরি রক্ষণাবেক্ষণ কাজ ২৪–২৬ জানুয়ারি নতুন চারটি থানা ও দুইটি বিভাগ গঠনের অনুমোদন দিল সরকার

আজ “সুস্থ আছেন তাই বাড়িতে থাকুন” দিবস, সুস্থতাজনিত ছুটির দিন

  • আপডেট সময় : ০২:৪৭:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

সপ্তাহে প্রতিদিন অফিস করতে কারই বা ভালো লাগে? কাজের চাপে দম বন্ধ হয়ে আসে। কিন্তু অফিস কর্তৃপক্ষ কি তা বোঝে? প্রতিদিন নিয়ম করে যথাসময়ে অফিসে উপস্থিত থাকা চায়। শুধু শারীরিকভাবে অসুস্থ হলেই ছুটি পাওয়া যায়। তার জন্যও করতে হয় আবেদন।

অসুস্থতাজনিত ছুটি আর ছুটি থাকে না। অসুস্থতা নিয়ে বিছানায় পড়ে থাকাকে আর যাই বলুক ছুটি বলা যাবে না। তবে ব্যাপারটা যদি এমন হয় যে অসুস্থ বলে নয় বরং সুস্থ আছেন বলেই আজকের দিনটা ছুটি পেয়ে গেলেন!

বাড়িতে কাটালেন দারুণ একটা দিন। পরিবার-পরিজনের সঙ্গে উদযাপন করতে পারেন এ ‘সুস্থতাজনিত ছুটি’। কর্মব্যস্তজীবনে এমন একটি ছুটি জীবনে আনন্দ এনে দেবে। বাৎসরিক ছুটির তালিকায় এমন একটা ‘ছুটি’ সংযুক্ত হলে কর্মোদ্যম বাড়বে বৈ কমবে না।

টানা কাজ করার ফলে শরীরে ক্লান্তি চলে আসে। ফলে কেউ কেউ মিথ্যা ছুটি নিতে বাধ্য হন। এ ধরনের পরিস্থিতিতে ব্যক্তি নিজেকে ছোট মনে করেন। তার চেয়ে সরকার কিংবা নিয়োগদানকারী কর্তৃপক্ষ সুস্থতাজনিত ছুটির একটা দিনই যদি চালু করে, তাহলে এই অসততার আশ্রয় নেওয়ার দরকার পড়ে না। ‘শ্রান্তি বিনোদন ছুটি’ বলে সরকারি একটা ছুটিও আছে।

সরকারি চাকরিজীবীরা তিন বছরে একবার এ ছুটি পেয়ে থাকেন। তবে সরকারি-বেসরকারি সব ক্ষেত্রেই বছরে একটা দিন ‘ভালো থাকার কারণে’ ছুটির ব্যবস্থা থাকলে নিঃসন্দেহে আমাদের কর্মজীবনে অনন্য মাত্রা যোগ করবে।

আজ ৩০ নভেম্বর, ‘সুস্থ আছেন তাই বাড়িতে থাকুন’ দিবস। ওয়েলক্যাট নামক বিচিত্র দিবস উদ্ভাবনকারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা টমাস ও রুথ রয় দম্পতি এই দিবসের প্রচলন করেন। দিনটি পালন করা যেতে পারে। মিথ্যা অসুস্থতার অজুহাত নয়, বরং ভালো আছেন বলেই আজকের দিনটা ছুটি নিয়ে বাসায় থাকুন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র)

আজ “সুস্থ আছেন তাই বাড়িতে থাকুন” দিবস, সুস্থতাজনিত ছুটির দিন

আপডেট সময় : ০২:৪৭:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪