ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন চারটি থানা ও দুইটি বিভাগ গঠনের অনুমোদন দিল সরকার মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াত প্রার্থীর বাড়ি অবরুদ্ধ শাকসু নির্বাচন পক্ষে আন্দোলনে অংশগ্রহণ করায় স্বতন্ত্র জিএস প্রার্থী জুনায়েদ হাসান আজীবন বহিষ্কার বক্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে কুষ্টিয়া জেলা জামায়াত আমিরের ইন্তেকাল জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন জকিগঞ্জ উপজেলার তানিম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসিলেট-৫ আসনের প্রার্থী ওবায়দুল্লাহ ফারুককে শোকজ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত জকিগঞ্জে যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা-৪ আসনের এমপি হতে যাচ্ছেন- হাসনাত আব্দুল্লাহ

চিন্ময় ইস্যুতে ইসকনের সংবাদ সম্মেলন

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৩:৪৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)। যেখানে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চিন্ময় দাস ইসকন থেকে বহিষ্কৃত। তার বক্তব্য ও কর্মকাণ্ডের দায় ইসকন নেবে না।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর স্বামীবাগ আশ্রমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন ইসকনের সাধারণ সম্পদক চারু চন্দ্র দাস ব্রক্ষ্মচারী। এ সময় ভারতের মন্তব্যে সম্পৃক্ত না থাকার দাবিও করে সংগঠনটি।

চারু চন্দ্র দাস ব্রক্ষ্মচারী বলেন, ‘আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে, অনেক মাস আগেই চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ/পদবীসহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে, তাদের দ্বারা সংঘটিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়।’

তিনি বলেন, ‘গত ৩ অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে, চিন্ময় কৃষ্ণ দাস (চন্দন কুমার ধর) ইস্কন বাংলাদেশের মুখপাত্র নন। তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। অতএব, লীলারাজ গৌর দাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয়।’

‘এরপরও দুঃখজনকভাবে কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইসকনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে’, যোগ করেন তিনি।

এ এস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নতুন চারটি থানা ও দুইটি বিভাগ গঠনের অনুমোদন দিল সরকার

চিন্ময় ইস্যুতে ইসকনের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৩:৪৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪