ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নবগঠিত কমিটিকে নিয়ে সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিতি সভা ও ইফতার আজ ঐতিহাসিক “বদর” দিবস সিলেটের জকিগঞ্জে ১০,২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র)

লাল কাঠবিড়ালী রক্ষায় কাজ করবে এআই

  • আপডেট সময় : ০২:১৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

বিশ্বজুড়ে দিন দিন বেড়েই চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভরতা। শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন সবকিছু ছাপিয়ে এবার কাঠবিড়ালীর মতো প্রাণী রক্ষায় কাজ করবে এআই। ধূসর ও লাল রঙের কাঠবিড়ালীর মধ্যে পার্থক্য বলে দিতে পারে, এমনই এক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা উদ্ভাবন করেছেন কয়েকজন উদ্যোক্তা। বিভিন্ন প্রাণী রক্ষায় এই এআই টুল পুরোপুরি ‘গেইম চেঞ্জার’ হতে যাচ্ছে বলে দাবি তাদের।

লাল রঙের কাঠবিড়ালীর সংখ্যা কমে আসার পেছনে সবচেয়ে বেশি দায়ী ধূসর রঙের কাঠবিড়ালী। এর আংশিক কারণ হলো, এদের সংখ্যা অনেক বেশি। আর এরা এমন একটি ভাইরাস বহন করে, যা থেকে তারা নিজেরা নিরাপদ থাকলেও তা লাল রঙের কাঠবিড়ালীর জন্য তা খুবই বিপজ্জনক।

নির্মাতা কোম্পানি ‘জেনেসিস ইঞ্জিন’-এর সহপ্রতিষ্ঠাতা এমা ম্যাকক্লেনাগান জানান, ‘স্কুইরেল এজেন্ট’ নামের এ সিস্টেমটি হাজার হাজার প্রাণীর ছবির ভিত্তিতে প্রশিক্ষিত হয়েছে। এর নির্ভুলতা ৯৭ শতাংশ।

এটি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবেই কাঠবিড়ালীর খাবার ব্যবস্থা নিয়ন্ত্রণের সুযোগ মিলবে, যেখানে শুধু লাল রঙের কাঠবিড়ালীরাই খাবার গ্রহণের সুবিধা পাবে ও ধূসর রঙের কাঠবিড়ালীকে এর বদলে দেওয়া যেতে পারে গর্ভনিরোধক পেস্ট।

নির্মাতারা বলেন, এটি রিয়েল টাইমে এমন কাজও করতে পারে, যেটি প্রচলিত উপায়ে করতে গেলে যত লোক লাগবে, আমাদের কাছে তেমন বড় স্বেচ্ছাসেবী দল নেই।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার

লাল কাঠবিড়ালী রক্ষায় কাজ করবে এআই

আপডেট সময় : ০২:১৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪