ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

হাসিনার ছবিতে ‘হা হা রিঅ্যাক্ট’দেওয়ায় ছাত্রদল কর্মীদের পেটাল ছাত্রলীগ

  • আপডেট সময় : ১১:৫৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

পিরোজপুরের স্বরূপকাঠিতে ফেসবুকে শেখ হাসিনার ছবিতে হা হা রিঅ্যাক্ট দেওয়ার ঘটনায় ছাত্রলীগের ক্যাডাররা পিটিয়েছে ছাত্রদলের তিন কর্মীকে। রোববার সকালে জুলুহার বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহত ছাত্রদল কর্মী মো. হাসান, মো, সিয়াম এবং রিয়ানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

হামলায় আহত ছাত্রদল কর্মী সিয়াম শেখ অভিযোগ করে বলেন, জুলুহার গ্রামের আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের ছেলে রিয়াদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করেন। সেই ছবিতে তারা ছাত্রদল কর্মীরা হা হা রিঅ্যাক্ট দেয়। সেই কারণে জুলুহার বাজারে রিয়াদ, সিয়াম, ফারজের নেতৃত্বে ছাত্রলীগের ১০-১২ জন লোহার রড দিয়ে তাদের ওপর হামলা চালায়।

অভিযোগের বিষয়ে জানার জন্য অভিযুক্তদের মোবাইল ফোনে কল দিলেও বন্ধ পাওয়া যায়।

সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন বলেন, তারা ক্ষমতায় না থেকেও আমাদের ছাত্রদলের ওপর হামলা চালাচ্ছে। ক্ষমতায় থাকাকালীন গোটা ইউনিয়নে রিয়াদ ও তার বাহিনী সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। আইনের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সমুদয়কাঠি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বলেন, রোববার সকালে জুলুহার বাজারে দুই গ্রুপে মারামারি করেছে বলে শুনেছি।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

হাসিনার ছবিতে ‘হা হা রিঅ্যাক্ট’দেওয়ায় ছাত্রদল কর্মীদের পেটাল ছাত্রলীগ

আপডেট সময় : ১১:৫৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪