ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

নির্বাচন বিলম্বিত হলে সংকটে পড়বে দেশবাসী : তারেক রহমান

  • আপডেট সময় : ০৯:০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

নির্বাচন বিলম্বিত হলে আওয়ামী লীগের নিজের স্বার্থে তৈরি করা দেশের ভঙ্গুর গণতান্ত্রিক কাঠামোগুলো আরও গভীর সংকটে পড়বে বলে দেশবাসীকে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সেই সঙ্গে স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা, কৃষকদের সমস্যা, ব্যবসার চ্যালেঞ্জ এবং বিচার বিভাগ ও প্রশাসনে রাজনৈতিক পক্ষপাতিত্ব—এমন সর্বব্যাপী সমস্যাগুলো সমাধান করা অসম্ভব হয়ে পড়বে বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নিজের এক্স হ্যাণ্ডেলে পোস্ট করা এক বার্তায় তারেক রহমান এসব কথা বলেন।

সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে শেয়ার করা ওই এক্স-বার্তায় তিনি আরও বলেন, ‘জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত ও গঠিত একটি নির্বাচিত সরকারই কেবল এই জাতির পুনর্গঠন বা সংস্কার শুরু করতে পারবে। জনগণের পছন্দের প্রতিনিধিদের সম্মান জানানো হবে এবং সেই প্রতিনিধিরা জনগণের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে’।

‘গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সরকার ও জনগণ—উভয় পক্ষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য’ উল্লেখ করে তারেক রহমান বলেন, আর উভয়ের সক্রিয় অংশগ্রহণই নিশ্চিত করবে যে, বাংলাদেশে সমতা, অন্তর্ভুক্তি এবং সর্বজনীন উন্নয়ন সম্ভব।

‘তাই এখনই সময় জনগণের গণতান্ত্রিক অধিকারকে পুনরুদ্ধার করার এবং একটি উন্নত, শক্তিশালী বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হওয়ার’, যোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

নির্বাচন বিলম্বিত হলে সংকটে পড়বে দেশবাসী : তারেক রহমান

আপডেট সময় : ০৯:০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪