ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

বার্ষিক অর্থবছরের এডিপি বাস্তবায়ন কমে ৭ দশমিক ৯০ শতাংশ

  • আপডেট সময় : ১০:১১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

অর্থবছরের চার মাস পেরিয়ে গেলেও উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন স্বাভাবিক হয়নি। ফলে কমেছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন। জুলাই-অক্টোবর পর্যন্ত বাস্তবায়ন হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৯০ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১১ দশমিক ৫৪ শতাংশ। এখনো এক শতাংশ নিচেই রয়েছে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগের এডিপি বাস্তবায়ন হার। বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অগ্রগতি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রোববার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের এডিপিতে মোট বরাদ্দ রয়েছে ২ লাখ ৭৮ হাজার ২৮৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ১ লাখ ৬৫ হাজার কোটি, বৈদেশিক সহায়তা ১ লাখ কোটি এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১৩ হাজার ২৮৯ কোটি টাকা ব্যয় করার কথা। কিন্তু গত চার মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করেছে ২১ হাজার ৯৭৮ কোটি টাকা, যা মোট এডিপি বরাদ্দে ৭ দশমিক ৯০ শতাংশ। এছাড়া গত অর্থবছরের একই সময়ে খরচ হয়েছিল ৩১ হাজার ৬৯২ কোটি টাকা, যা এডিপির ১১ দশমিক ৫৪ শতাংশ।

২০২২-২৩ অর্থবছরের চার মাসে খরচ হয়েছিল ৩২ হাজার ৩৫৯ কোটি টাকা বা ১২ দশমিক ৬৪ শতাংশ, ২০২১-২২ অর্থবছরে খরচ হয় ৩০ হাজার ৯১৯ কোটি টাকা, বা ১৩ দশমিক ০৬ শতাংশ। এছাড়া ২০২০-২১ অর্থবছরের একই সময়ে খরচ হয়েছিল ২৭ হাজার ৪৫৩ কোটি টাকা, যা ওই বছরের এডিপি বরাদ্দের ১২ দশমিক ৭৯ শতাংশ।

এডিপি বাস্তবায়ন কম হওয়ার কারণ প্রসঙ্গে আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, অর্থবছরের শুরুতেই রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। ফলে অনেক বিষয়েই নতুন করে সিদ্ধান্ত নিতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে। পাশাপাশি অন্য কারণগুলো তো আছেই। সব মিলিয়ে এডিপি বাস্তবায়ন কম হয়েছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

বার্ষিক অর্থবছরের এডিপি বাস্তবায়ন কমে ৭ দশমিক ৯০ শতাংশ

আপডেট সময় : ১০:১১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪