ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

মোহাম্মদপুরে কুকুর ও বিড়াল মেরে ফেলায় ক্ষুব্ধ তারকা ও নেটদুনিয়া

  • আপডেট সময় : ০৩:২২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটি এলাকায় কুকুর ও বিড়াল মেরে ফেলার ঘটনায় বিনোদন জগতের তারকা ছাড়াও ক্ষুব্ধ নেটদুনিয়া। এ নিয়ে খেপেছেন সালমান মুক্তাদির, জ্যোতিকা জ্যোতি, অভিনেত্রী জয়া আহসান। অবলা প্রাণীগুলোর এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান মুক্তাদির লিখেছেন— আমাদের সঙ্গে এসব কি ঘটছে? আমাদের আত্মা বলতে কিছু নেই, অনুভূতি নেই। মানুষ নিজেই জানোয়ার। পশুপাখিদের জানোয়ার ডাকার কোনো পয়েন্ট নেই এখন আর। তিনি বলেন, আমরা জানোয়ার হয়ে গেছি। প্রাণী হওয়ার জন্য প্রাণের প্রতি মায়া থাকতে হবে। আল্লাহর গজব পড়ুক তোদের ওপর। তোরাও যখন মরবি, প্রতিটা নিঃশ্বাসে যেন তোদের এটা মনে করিয়ে দেয়। আমি আশা করি, তোরাও এভাবে ভুগবি।

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি তার ফেসবুকে লিখেছেন— মানুষ এতটা অমানুষ কীভাবে হয়? এতটা বিবেকহীন? জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন ছয়টি কুকুর আর একটি বিড়ালকে খাবারের সঙ্গে বিষ দিয়ে মেরে ফেলেছে। আরও আগে থেকেই তারা এটি করতে চেয়েছিল, পারেনি। এবার করেই ফেলল।

প্রতিবাদ জানিয়ে অভিনেত্রী জয়া আহসান করুণ চোখে তাকিয়ে থাকা একটি মৃত কুকুরের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন— বিষ খাওয়াতে হলে বন্ধু রূপেই আসতে হয়। মানুষই পারে এই রূপ ধারণ করতে। আমার রূপ একটাই— ক্ষুধার্ত তবু বন্ধু। ছবিটির ক্যাপশনে মৃত কুকুরের কারণও ব্যাখ্যা করেছেন জয়া।

অভিনেত্রীর স্ট্যাটাসটি পাঠকদের কাছে হুবহু তুলে ধরা হলো— ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে খাওয়ালো বিষ! ছয়জন কুকুর ও একজন বিড়ালকে বিষ প্রয়োগে মেরে ফেলেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন। প্রায় ৫ বছর ধরে এটি তারা চেয়েছিল। পারেনি স্থানীয় প্রাণীপ্রেমীসহ বিভিন্ন প্রাণীকল্যাণ সংস্থার প্রতিবাদে। আজ ঘটনা ঘটিয়ে দিল তারা।

উল্লেখ্য, রাজধানীর মোহাম্মাদপুরের জাপান গার্ডেন সিটি এলাকায় বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে এসব প্রাণীর প্রতি একরকম তিক্ত অভিজ্ঞতার শিকার হচ্ছেন সেখানকার বাসিন্দারা। সামাজিক যোগাযোগমাধ্যমে কুকুরের প্রতি বিভিন্ন অভিযোগ এনে পোস্ট করেছেন অনেকেই। এতে দেখা যায়, সেখানকার শিশুদের কুকুর কামড়েছে বলে অভিযোগ আনা হচ্ছে।

এমন অবস্থায় দীর্ঘদিন ধরেই জাপান গার্ডেন সিটিবাসীর পক্ষ থেকে বেওয়ারিশ কুকুর নিধনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা ছিল। এবার সেটাই ঘটানো হয়েছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

মোহাম্মদপুরে কুকুর ও বিড়াল মেরে ফেলায় ক্ষুব্ধ তারকা ও নেটদুনিয়া

আপডেট সময় : ০৩:২২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪