ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

শীত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

  • আপডেট সময় : ১১:২৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

অগ্রহায়ণের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী দু’দিন প্রায় অপরিবর্তিত অবস্থায় থাকলেও তৃতীয় দিন থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (১৮ নভেম্বর) রাতে দেওয়া আবহাওয়া বার্তায় এমন তথ্যই জানিয়েছে সংস্থাটি।

এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘনকুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা মিলতে পারে।

পরবর্তী দিনেও একই ধরনের আবহাওয়া অবস্থা বিরাজ করতে পারে। তবে তৃতীয় দিন থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এ সময় শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘনকুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। সেখানকার তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে, ৩২ ডিগ্রি সেলসিয়াস।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

শীত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

আপডেট সময় : ১১:২৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪