ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

ঢাকা মেডিকেলে ভুয়া নারী চিকিৎসক আটক

  • আপডেট সময় : ০৮:১১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাপিয়া আক্তার স্বর্ণা নামে এক ভুয়া নারী চিকিৎসকে আটক করেছে আনসার সদস্যরা। রোববার হাসপাতালটির পুরাতন ভবনের নাক, কান ও গলা বিভাগ থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার মিজানুর রহমান।

তিনি বলেন, রোববার সকালে একজন মেডিকেল শিক্ষার্থী জানায় তার নামের সঙ্গে সঙ্গতিপূর্ণ বহিরাগত আরেক নারী চিকিৎসকের অ্যাপ্রোন পরে ঘোরাফেরা করছে। পরে বিষয়টি সন্দেহ হলে ওই ওয়ার্ডে কর্মরত চিকিৎসকদেরকে ডেকে অভিযুক্ত ওই নারীকে দেখানো হয়। পরে তাকে ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জের কাছে সোপর্দ করা হয়।

চিকিৎসকের অ্যাপ্রোন কেন পরেছেন জানতে চাইলে আটক পাপিয়া বলেন, আমি এটা ভুল করেছি, ভবিষ্যতে আর এ কাজ করব না। আমার ভুল হয়েছে আমি জীবনে আর এ ধরনের অপরাধ করব না।

এদিকে নুর আলম নামে একজন ভুক্তভোগী জানান, তিনি কিশোরগঞ্জের মিঠামইন থেকে ঢাকা মেডিকেলের নাক, কান ও গলা বিভাগে ভর্তি হন। টিউমার অপারেশনের কথা বলে পাপিয়া তার কাছ থেকে ২৮ হাজার টাকা নেয়। আজকে আবার ২ হাজার টাকা নেয়ার সময় অন্য চিকিৎসক তাকে জিজ্ঞাসাবাদ করে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালে পরিদর্শক ফারুক বলেন, আটক পাপিয়া আক্তার স্বর্ণাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা মেডিকেলে ভুয়া নারী চিকিৎসক আটক

আপডেট সময় : ০৮:১১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪