ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা , স্ত্রী ও প্রেমিককে মৃত্যুদণ্ড দিল আদালত

  • আপডেট সময় : ০৩:২৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাটে পরকীয়ার জেরে স্বামী হজরত আলীকে হত্যার দায়ে স্ত্রী সাবিনা খাতুন ও প্রেমিক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক আলী মনসুর এ রায় প্রদান করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, হজরত আলী সাবিনা খাতুনকে নিয়ে ঘর সংসার করাকালে লিয়াকত আলীর সঙ্গে সাবিনা খাতুন অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। ঘটনার প্রায় একমাস আগে হজরত আলী তার ঘরে সাবিনা খাতুন ও লিয়াকত আলীকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে দুজনকেই গালমন্দ করে। অনৈতিক সম্পর্ক চালিয়ে যাওয়ার পথে লিয়াকত ও সাবিনা খাতুনের স্বামী হজরত আলীকে বাধা মনে করে। তারা হজরত আলীকে হত্যার জন্য পরিকল্পনা করে।

২০২১ সালের ২৯ আগস্ট হজরত আলী হালুয়াঘাট থেকে শেরপুরের নালিতাবাড়ি যাওয়ার পথে সাবিনা খাতুন মোবাইলে হজরত আলীর অবস্থান জেনে নেয়। পরে লিয়াকত আলী কৌশলে হজরত আলীকে হালুয়াঘাট পশ্চিম কুতিকুড়া আঁতলা বিলের সামনে নিয়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে লিয়াকত আলী হজরত আলীর গলায় থাকা গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। লিয়াকত আলী হত্যার বিষয়টি মোবাইলে সাবিনা খাতুনকে জানায়। পরে দুজনে মিলে লিয়াকত আলী আবাদি জমিতে হজযরত আলীর মরদেহ পুঁতে রাখে।

ময়মনসিংহ আদালতের পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, নিহতের ভাই আবু নাসের বাদী হয়ে হালুয়াঘাট থানায় মামলা দায়েরের পর আদালত সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, যুক্তি-তর্ক শেষে অভিযুক্তদের মৃত্যুদণ্ডেনর আদেশ দেন। অপরদিকে একই আদালতের বিচারক আলী মনসুর জেলায় ভালুকায় এক মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা , স্ত্রী ও প্রেমিককে মৃত্যুদণ্ড দিল আদালত

আপডেট সময় : ০৩:২৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪