ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

ইবিতে লিডারশীপ ও ইভেন্ট ম্যানেজমেন্টের উপর প্রশিক্ষণ কর্মশালা

  • জনতা টিভি
  • আপডেট সময় : ১০:০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক সংগঠন বুননের আয়োজনে ইভেন্ট ম্যানেজমেন্ট ও লিডারশীপের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের ১১৪ নাম্বার কক্ষে এটি অনুষ্ঠিত হয়। পৃথক ৩ টি সেশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুননের উপদেষ্টা ও ফলিত রসায়ন ও কেমিকৌশল  বিভাগের অধ্যাপক হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উক্ত বিভাগের  অধ্যাপক আব্দুর রাজ্জাক। কি নোট স্পিকার হিসেবে কর্মশালাটির পরিচালনা করেন এলিসিয়ান ইভেন্ট কোম্পানির ইভেন্ট অর্গানাইজার জনাব আসাদুল্লাহ বাবু এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি পাবলিক রিলেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জনাব ফয়জুল্লাহ ওয়াসিফ। এছাড়াও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াত ক্যাটারিং সার্ভিসের চেয়ারম্যান জনাব শওকাত হোসাইন শাওন। 

এসময় ইভেন্ট ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষক আসাদ উল্লাহ বাবু এবং ফয়জুল্লাহ ওয়াসিফ লিডারশীপ ট্রেনিং বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা, শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং উক্ত বিষয়ের উপর কুইজ পরীক্ষা নেন।

সংগঠনের সভাপতি মোঃ নাহিদুর রহমান জানান, “ইভেন্ট ম্যানেজমেন্ট, ডেকোরেশন ও আলপনার উপর ভিত্তি করেই বুননের প্রতিষ্ঠা। তারই ধারাবাহিকতায় বুননের পক্ষ থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট ও লিডারশীপের উপরে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীরা সামাজিক ও ব্যক্তিগত জীবনে নেতৃত্বের গুণাবলী অর্জনের উপায় জানতে পেরেছে। আমরা আশা রাখি যে, অংশগ্রহণকারী সবাই ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নেতৃত্বের গুণাবলী ধারণ করবে এবং প্রয়োগ করবে।”

ইরফান উল্লাহ/এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

ইবিতে লিডারশীপ ও ইভেন্ট ম্যানেজমেন্টের উপর প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় : ১০:০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪