ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালাহউদ্দিন আহমদ: গণভোটের রায় সম্মান করতে হলে আগে সংসদে যেতে হবে হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নবগঠিত কমিটিকে নিয়ে সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিতি সভা ও ইফতার আজ ঐতিহাসিক “বদর” দিবস সিলেটের জকিগঞ্জে ১০,২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন

খুলনায় পাচারকারীর পেটে পাওয়া গেল ৮ সোনার বার

  • আপডেট সময় : ০১:৫৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

খুলনায় একের পর এক ধরা পড়ছে স্বর্ণের চোরাচালান। এবার পাচারকারীর পেট এক্সরে করে পাওয়া গেল ৮টি সোনার বার।

বুধবার (১৩ নভেম্বর) রাত ১২টার দিকে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়। লবণচরা থানার ওসি মো. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আব্দুল আওয়াল কুমিল্লার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

লবণচরা থানার ওসি মো. তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সোনার একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাবে। এমন সংবাদের ভিত্তিতে তারা লবণচরার সাচিবুনিয়া মোড় এলাকার সেফা মেডিকেলের সামনে চেকপোস্ট বসায় পুলিশ।

তিনি জানান, ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। কিন্তু থানায় নিয়ে তার শরীর তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। পরে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্সরে করালে পেটের মধ্যে সোনার বার দেখা যায়। থানায় নেওয়ার পর তিনি বিশেষ কায়দায় পরপর আটটি সোনার বার বের করে দেন পুলিশকে।

উল্লেখ্য, গত কয়েক বছরে অন্তত ৫ বার একই স্থানে তল্লাশি চালিয়ে সোনার বার আটক করেছে পুলিশ।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সালাহউদ্দিন আহমদ: গণভোটের রায় সম্মান করতে হলে আগে সংসদে যেতে হবে

খুলনায় পাচারকারীর পেটে পাওয়া গেল ৮ সোনার বার

আপডেট সময় : ০১:৫৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪