ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

লালমনিরহাটে হত্যা মামলায় মৃত্যুদণ্ড ৩ জনের

  • আপডেট সময় : ১১:৫৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বহুল আলোচিত একরামুল হক (৪০) হত্যা মামলায় কুখ্যাত মাদক সম্রাট নুর হাই, শামীম হোসেন ও কবির হোসেন নামে তিন আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। আসামিদের বাড়ি হাতীবান্ধা উপজেলার রমনীগঞ্জ এলাকায়।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. আদিব আলী এ রায় প্রদান করেন। এ সময় মামলার অন্য ৬ আসামিকে খালাস প্রদান করেছেন আদালত।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ১৮ জুলাই মাসে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কুখ্যাত মাদক সম্রাট নুর হাইয়ের সঙ্গে মাদক বিক্রির টাকার হিসাব ঠিকমত দিতে না পারায় এবং তার সঙ্গে মাদক ব্যবসা না করার ক্ষোভে একরামুলকে কৌশলে মাদক সেবন করার কথা বলে সানিয়াজান নদীর তীরে নিয়ে যায়। সেখানে আগে থেকে অপেক্ষা করা নুর হাইয়ের অপর দুই সহযোগী শামীম হোসেন ও কবির হোসেনসহ মাদক সেবন করে। এ সময় তারা একরামুলকে অতিরিক্ত মাদক সেবন করার পর অচেতন করে একরামুল হককে তিনজন মিলে হত্যা করে নদীর বালুর নিচে লাশ গুম করে রাখে।

দীর্ঘদিন নিখোঁজ থাকার পর একরামুলের স্ত্রী মনিরা ইয়াছমিন বাদী হয়ে মাদক সম্রাট নুর হাইকে প্রধান করে ৯ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ মাদক সম্রাট নুর হাইকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে একরামুলকে হত্যার বিষয়টি তিনি স্বীকার করেন। এ হত্যাকাণ্ডের সময় তাকে কবির হোসেন ও শামীম হোসেন তাকে সহযোগিতা করেন বলেও স্বীকারোক্তিতে উল্লেখ করেন।

একরামুল হক হত্যা মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, একরামুল হত্যা মামলার রায়ে আদালত নুর হাই, কবির হোসেন ও শামীম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু না হওয়া পর্যন্ত আদেশ এবং বাকি ৬ আসামির খালাস দিয়েছেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি নুর হাই ও শামীম হোসেন উপস্থিত থাকলেও অপর আসামি কবির হোসেন পলাতক ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

লালমনিরহাটে হত্যা মামলায় মৃত্যুদণ্ড ৩ জনের

আপডেট সময় : ১১:৫৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪