ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

যুক্তরাষ্ট্র সমন্বয় কমিটি ঘোষণা করেছে এবি পার্টি

  • আপডেট সময় : ১১:৪৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

১১ সদস্যের যুক্তরাষ্ট্র সমন্বয় কমিটি ঘোষণা করেছে এবি পার্টি। এতে প্রযুক্তিবিদ সায়েব খালিসদারকে প্রধান সমন্বয়ক, সমাজকর্মী কামরুল ইসলামকে উপ-প্রধান সমন্বয়ক এবং উদ্যোক্তা হারুন আল রশিদ তানভীরকে সমন্বয়ক করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের এক মিলনায়তনে এবি পার্টির যুক্তরাষ্ট্র সমন্বয় কমিটি ঘোষণা করেন দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন-এম ইউ সাগর চৌধুরী, মোহাম্মাদ নাসির উদ্দিন নাসিম, মোহাম্মাদ তসলিম উদ্দিন, নওশাদ এইচ খান, কাজী সাকীন আনিকা, জয়নব সুলতানা, আলী ডোনার ও আনিসুর রহমান ভুঁইয়া।

সম্প্রতি সমাপ্ত হওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডন্সিয়াল নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র সফরে আসা এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু নিউইয়র্ক সিটির বিশিষ্টজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় শেষে তিনি নতুন সমন্বয় কমিটির নাম ঘোষণা করেন।

মতবিনিময়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, অতীতে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের শাসন ক্ষমতার পরিবর্তন হলেও রাজনৈতিক দলগুলোর অনীহা ও ঐতিহাসিক ভুলের কারণে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। ফলে অধরা আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রত্যাশায় আবারও রক্ত দিয়ে নতুন স্বপ্ন রচনা করেছে ছাত্র-জনতা।

কমিউনিটি ব্যক্তিত্ব আশিক মাহমুদের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- মিনা ফারাহ, তারিক সাইদ, সাংবাদিক মনজুরুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই সভাপতি প্রফেসর মো. সোলায়মান, জয়নাল আবেদীন, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, সাংবাদিক আলামগীর হোসাইন, ব্যাবসায়ী মনির হোসাইন, কিরন।

নবগঠিত কমিটির প্রধান সমন্বয়ক সায়েব খালিসদার ও সমন্বয়ক হারুন আল রশীদ তানভীর এবি পার্টি সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

যুক্তরাষ্ট্র সমন্বয় কমিটি ঘোষণা করেছে এবি পার্টি

আপডেট সময় : ১১:৪৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪