ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসিলেট-৫ আসনের প্রার্থী ওবায়দুল্লাহ ফারুককে শোকজ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত জকিগঞ্জে যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা-৪ আসনের এমপি হতে যাচ্ছেন- হাসনাত আব্দুল্লাহ জোট থেকে মনোনয়ন না পেলে সিলেট-০৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন মুফতি আবুল হাসান হাদিকে খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়, আরও যা জানা গেল জকিগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ–২০২৬ অনুষ্ঠিত জকিগঞ্জে বিজিবির অভিযানে ১ হাজার ৭৫০ পিস ভারতীয় ইয়াবাসহ যুবক আটক আপত্তিকর মন্তব্যের জেরে সিলেট টাইটান্স বয়কটের ঘোষণা সাংবাদিকদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জকিগঞ্জ পৌর যুবদল নেতা মুনিরুল ইসলাম রাজনের গভীর শোক

জনতা ব্যাংক পিএলসির এমডি হিসেবে যোগ দিলেন মো. মজিবর রহমান

  • আপডেট সময় : ০২:৩৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক পিএলসির এমডি হিসেবে মো. মজিবর রহমান গত বৃহস্পতিবার যোগদান করেছেন।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ করা হয়। এর আগে তিনি প্রবাসী কল্যাণ ব্যাংকে এমডি হিসেবে কর্মরত ছিলেন।

মো. মজিবর রহমান ১৯৯৮ সালে রূপালী ব্যাংক পিএলসি’র সিনিয়র অফিসার হিসেবে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ২৬ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি রূপালী ব্যাংকের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক, জোনাল অফিসের জোনাল হেড, বিভাগীয় কার্যালয়ের প্রধান এবং ব্যাংকটির প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে রূপালী ব্যাংক পিএলসি’র মহাব্যবস্থাপক পদ থেকে পদোন্নতিপ্রাপ্ত হয়ে সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৬৯ সালে ময়মনসিংহ জেলার সদর উপজেলাধীন হাসাদিয়া গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ থেকে বিএসসি অনার্স ইন এগ্রিকালচারাল ইকোনমিক্স এবং এগ্রিকালচারাল প্রডাকশন ইকোনমিক্সে এমএস ডিগ্রি অর্জন করেন।

তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) থেকে জেএআইবিবি ও ডিএআইবিবি ডিগ্রি অর্জন করেন। পেশাগত প্রয়োজনে তিনি দেশ ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।

এছাড়াও স্বীকৃত জার্নালে তার কয়েকটি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য। এছাড়াও বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির কার্র্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি ও আজীবন সদস্য।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসিলেট-৫ আসনের প্রার্থী ওবায়দুল্লাহ ফারুককে শোকজ

জনতা ব্যাংক পিএলসির এমডি হিসেবে যোগ দিলেন মো. মজিবর রহমান

আপডেট সময় : ০২:৩৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪