ঢাকা ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

ফারুকীর শপথের পর অভিনন্দন বার্তায় যা লিখলেন তিশা

  • আপডেট সময় : ১০:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১০ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি নতুন তিন উপদেষ্টাকে শপথ পড়িয়েছেন, তাদের মধ্যে ছিলেন ফারুকীও। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর এই নির্মাতাকে অভিনন্দন জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

বঙ্গভবনে ফারুকীর সঙ্গী হয়েছিলেন তিশা। স্বামীর উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের মুহূর্তের ভিডিও ফেসবুকে পোস্ট করে তিশা লিখেছেন, ‘নতুন পথচলার জন্য তোমাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ।’

তিশার ফেসবুক পোস্টে অনেকে ফারুকীকে অভিনন্দন জানাচ্ছেন। সে ভিডিওতে ইতোমধ্যে ১২ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে। মন্তব্য পড়েছে আটশর কাছাকাছি।

তিশা ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকেই ফারুকীকে সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন নির্মাতা স্বপন আহমেদ, নির্মাতা খিজির হায়াত খান, নির্মাতা রাশীদ পলাশ, নির্মাতা গৌতম কৈরী, সংগীতশিল্পী এলিটাসহ আরও অনেকে।

মোস্তফা সরয়ার ফারুকী বাংলাদেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে ছোটপর্দা এবং বড়পর্দায় সাড়াজাগানো সব কাজের মধ্য দিয়ে ভক্তদের বিনোদন দিয়ে এসেছেন তিনি। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে, ‘৫১ বর্তী’, ‘৪২০’, ‘৬৯’ ইত্যাদি। এছাড়া ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘ব্যাচেলর’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমাও নির্মাণ করেছেন তিনি।

ওটিটিতে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘লেডিস এন্ড জেন্টলম্যান’, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামী’ ইত্যাদি।

মোস্তফা সরয়ার ফারুকী ১৯৭৩ সালের ২ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা। বেশকিছু ভিন্নধর্মী ও দর্শকপ্রিয় মেগা ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন তিনি। আড়াই দশকের ক্যারিয়ারে ‘ব্যাচেলর’, ‘টেলিভিশন’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘ডুব’, পিঁপড়াবিদ্যা’র মতো সিনেমা নির্মাণ করেছেন ফারুকী।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

ফারুকীর শপথের পর অভিনন্দন বার্তায় যা লিখলেন তিশা

আপডেট সময় : ১০:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪