ঢাকা ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

ইসরাইলের কাছে অবিলম্বে অস্ত্র বিক্রি বন্ধের ঘোষণা ৫২ দেশের

  • আপডেট সময় : ০৩:১৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

জাতিসংঘের ৫২টি সদস্য দেশ ইসরাইলের কাছে অবিলম্বে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছে। চিঠিতে মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের দুর্ভোগের বিষয়ে উদ্বেগ জানিয়ে ইসরায়েলে সামরিক রপ্তানি স্থগিত করার আহ্বান জানিয়েছে দেশগুলো।

শনিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, স্বাক্ষরকারী দেশগুলো গাজা এবং অন্যান্য ফিলিস্তিনি অঞ্চলে মানবিক সংকটের বিষয়ে তাদের ক্রমবর্ধমান শঙ্কা প্রকাশ করেছে। এছাড়া চিঠিতে অস্ত্রের প্রবাহ রোধ করার জন্য আন্তর্জাতিক চাপের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে যা সম্ভাব্য সংঘর্ষকে বাড়িয়ে তুলতে পারে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান অবশ্য আগে থেকে নাকচ করে আসছে ইসরাইল। এমনকি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে পর্যন্ত নিষিদ্ধ করেছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। তাই এটা সহজেয় অনুমেয়, অস্ত্র বিক্রি বন্ধে ৫২ দেশের এই উদ্যোগে ইসরাইলের সামরিক পদক্ষেপের কোনো হেরফের হবে না। মূলত ইসরাইল অস্ত্র বিক্রির এই আহ্বানটি প্রতীকী।

তবে এই পদক্ষেপের কারণে কিছু দেশ ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে প্রভাবিত করতে পারে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, কিছু দেশ ইসরাইলের সাথে তাদের সামরিক সহযোগিতা পুনর্বিবেচনা করতে পার। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদের মতো বড় শক্তিগুলো তাদের নীতিতে কোনও পরিবর্তন আনবে বলে মনে হয় না।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

ইসরাইলের কাছে অবিলম্বে অস্ত্র বিক্রি বন্ধের ঘোষণা ৫২ দেশের

আপডেট সময় : ০৩:১৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪