ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

আওয়ামী লীগ কর্মী থাকায় অনুষ্ঠানস্থল ছাড়লেন রিজভী

  • আপডেট সময় : ০২:১৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর এফডিসি গেটে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ কর্মী থাকায় অনুষ্ঠানস্থল ছাড়লেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার বিকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এই অনুষ্ঠানের আয়োজন করে।

খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগের অন্যতম অঙ্গ সংগঠন যুবলীগ নেতা ক্যাসিনো সম্রাটের বেশ কয়েকজন অনুসারী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন রুহুল কবির রিজভী। এরপর জাসাস নেতা শিবা শানু ও ইথুন বাবু নেতৃত্বে জাতীয় শহিদ মিনারে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

বিএফডিসিতে জাসাসের অনুষ্ঠানে ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, জাসাসের আহ্বায়ক চিত্র নায়ক হেলাল খান ও সদস্য সচিব চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রোকন ও সঙ্গীত শিল্পী হাসান চৌধুরী।

জাসাস নেতারা জানান, বিকাল থেকে সুশৃঙ্খলভাবেই চলছিল আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি রুহুল কবির রিজভী নিজের বক্তব্য দেওয়ার অপেক্ষায় ছিলেন। হঠাৎ তার কানে খবর আসে আওয়ামী লীগের কর্মী অনুষ্ঠানে রয়েছে। এটা শোনার সঙ্গে সঙ্গেই মঞ্চ থেকে নেমে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন রিজভী।

রুহুল কবির রিজভী চলে যাওয়ার পরও আয়োজকরা অনুষ্ঠান বন্ধ করেননি। আলোচনা, নাচ ও গানসহ নানা বর্ণাঢ্য আয়োজনে সাজানো ছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এই আয়োজন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

আওয়ামী লীগ কর্মী থাকায় অনুষ্ঠানস্থল ছাড়লেন রিজভী

আপডেট সময় : ০২:১৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪