ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির কার্যালয় উদ্বোধন

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৮:৪২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

আজ উদ্বোধন হলো সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির কার্যালয়৷ ৭ নভেম্বর(বৃহস্পতিবার) সরকারি তিতুমীর কলেজে কার্যালয়ের উদ্বোধন করেন তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডল। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক কাজী ফয়জুর রহমান, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির শিক্ষক উপদেষ্টা সহযোগী অধ্যাপক কামাল উদ্দিন হায়দার এব সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।

এসময় তিতুমীর কলেজের অধ্যক্ষ বলেন, আজকে আমরা একটি পরিবর্তিত সময়ে দাঁড়িয়ে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির কার্যালয় উদ্ভোদন করছি৷ আমরা আমাদের পরিবর্তন সময়কে ধারণ করি৷ একজন ভালো সাংবাদিক হতে হলে আমাদের প্রচুর পড়তে হবে৷ জ্ঞানার্জন ছাড়া কোন অর্জনই আমাদের জীবনে আমাদের জীবনে আসে না৷ জ্ঞান যে পরম ধন তা আমাদের শিক্ষার্থীদের উপলব্ধি করতে হবে৷

উপাধ্যক্ষ ড. মিজানুর রহমান বলেন,সাংবাদিক হলো জাতির বিবেক, তুমি যদি নিয়মিত লিখতে চাও, তাহলে অনেক বই পড়তে হবে৷

এসময় সতিকসাস সভাপতি তাওসিফ মাইমুন বলেন, বিগত সময়গুলোতে সতিকসাস সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে কাজ করেছে। আগামীতেও করবে।
এর জন্য নানা সময় ক্যাম্পাস প্রশাসন কিংবা ক্ষমতাশীন রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের পক্ষ থেকে বাধার সম্মুখীন হতে হয়েছে। সব কিছুর উপেক্ষা করে সতিকসাস কাজ করে গেছে।

ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতির বিষয় উল্ল্যেখ করে তিনি আরোও বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থানের পর থেকে শিক্ষার্থীরা সাংস্কৃতিক চর্চা চালিয়ে যেতে পারছেন। কিন্তু এই চর্চা কতদিন চলতে তা নিয়ে শঙ্কাও তৈরী হচ্ছে। আশা করছি চলমান শান্তিপূর্ণ সময়টা থাকবে। তবে এর বাহিরে ব্যাতিক্রম যে কোন ঘটলে সতিকসাস পূর্বের দিনেরমতো নিরপেক্ষতার যায়গা থেকে প্রতিবেদনের মাধ্যমে তা তুলে ধরবে।

সমিতির সভাপতি তাওসিফ মাইমুনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাহেদুজ্জামান সাকিবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম রলি, সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার আরিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, কবি ও লেখক আবিদ আজম, সময় টিভির সিনিয়র রিপোর্টার সানভির রুপল, এশিয়ান টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক মাহবুব জুয়েল, সাংবাদিক তাওফিক অপু, সাবেক সভাপতি শামীম হোসেন শিশির ও সাবেক সহ-সভাপতি আহমেদ ফেরদৌস খান প্রমুখ।

উল্লেখ্য ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ক্যাম্পাসভিত্তিক সাংবাদিক সংগঠন সতিকসাস৷ প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে দাপটের সাথে কাজ করে যাচ্ছে সাংবাদিকেরা।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির কার্যালয় উদ্বোধন

আপডেট সময় : ০৮:৪২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪