ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য! দলীয় শৃঙ্খলা ভঙ্গ: জকিগঞ্জ ও কানাইঘাট শ্রমিক দলের শীর্ষ ৬ নেতা বহিষ্কার জকিগঞ্জে আলেম-উলামা ও ইসলাম নিয়ে কটুক্তির অভিযোগে সাবেক চেয়ারম্যান আব্দুল খালিকের বিরুদ্ধে প্রতিবাদ। সিলেট-০৫ আসনের ১০ দলীয় জোট প্রার্থী মুফতি আবুল হাসানের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সমন্বয় সভা সম্পন্ন বিয়ানীবাজারে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট: জরুরি রক্ষণাবেক্ষণ কাজ ২৪–২৬ জানুয়ারি নতুন চারটি থানা ও দুইটি বিভাগ গঠনের অনুমোদন দিল সরকার

বার্সেলোনার ৫ গোলের আনন্দ, প্যারিসে শেষ মুহূর্তের গোলে পিএসজির হার

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৯:১৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

ম্যাচের বয়স তিন মিনিটে পৌঁছায়নি, এর মধ্যেই বার্সেলোনার জালে বল! না, গোল হয়নি। অফসাইডে বাতিল। তবে শুরুর ওই ‘হেঁচকি’তেই ম্যাচের প্রথম আধা ঘণ্টা কিছুটা যেন গুটিয়েই থাকল বার্সেলোনা। এ সময়ে বার্সা গোল করেছে, গোল হজমও করেছে, কিন্তু ম্যাচে নিয়ন্ত্রকের ভাবটা ঠিক ফুটে ওঠেনি।

তবে বিরতির আগে এবং পরেই স্বরূপে দেখা দিল হান্সি ফ্লিকের দল। নব্বই মিনিট শেষে যার ফলাফল, রেডস্টার বেলগ্রেডের জালে বার্সেলোনার ৫ গোল। সার্বিয়ান ক্লাবটিও যে কিছুই করেনি তা নয়। তবে রেডস্টারের বিপক্ষে ৫-২ গোলের বড় জয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বার্সেলোনা।

তবে ইউরোপীয় প্রতিযোগিতায় আজকের রাতটা ভালো যায়নি পিএসজির। প্যারিসে আতলেতিকো মাদ্রিদের কাছে শেষ মুহূর্তের গোলে ২-১ গোলে হেরেছে ফরাসি চ্যাম্পিয়নরা।

বেলগ্রেডের রাইকো মিতিচ স্টেডিয়ামে বার্সেলোনা প্রথম গোলের দেখা পায় ১৩তম মিনিটে। রাফিনিয়ার ফ্রি কিক থেকে হেডে দলকে এগিয়ে দেন ইনিও মার্তিনেজ। তবে ২৭তম মিনিটে সিলাস এমভুমপার গোলে সমতা নিয়ে আসে বেলগ্রেড।

বিরতির আগে ৪৩তম মিনিটে রাফিনিয়ার কাছ থেকে পাওয়া বলে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লেভানডফস্কির
বার্সেলোনার দ্বিতীয় গোলটি আসে রবার্ট লেভানডফস্কির পা থেকেউয়েফা ওয়েবসাইট

দ্বিতীয়ার্ধের শুরুতে রাফিনিয়ার বাড়ানো বল ধরে ব্যবধান ৩-১ করার সুযোগ ছিল পোলিশ তারকার সামনে। কিন্তু অবিশ্বাস্যভাবে বল পোস্টের বাইরে পাঠান তিনি। তবে দ্বিতীয় গোলের আক্ষেপে অবশ্য বেশিক্ষণ পুড়তে হয়নি তাঁকে। ৫৩তম মিনিটে জুলস কুন্দে ডান পাশ থেকে বক্সের সামনে এমন এক বল বাড়ান, লেভাকে শুধু দাঁড়িয়ে থেকে শরীরটা গোলমুখী করে গায়ে লাগাতে হয়েছে।

নিহাদ সাজিদ/এমএস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র)

বার্সেলোনার ৫ গোলের আনন্দ, প্যারিসে শেষ মুহূর্তের গোলে পিএসজির হার

আপডেট সময় : ০৯:১৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪