ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের যুবদল নেতা দুর্বৃত্তের গুলিতে নিহত

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৮:৪৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

বাগেরহাটের ডেমা ইউনিয়নের যুবদল নেতা ও সাবেক ডেমা ইউনিয়নের ইউপি সদস্য সজীব তরফদার আজ ৫ নভেম্বর বেলা ২: ১৫ মিনিটের সময় কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর বাদুরতলা মসজিদের সামনে দূর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।ঘটনাস্থলে আশপাশের লোক ছুটে আসার পূর্বেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনাস্থলে মরদেহ ও সজীবের নিজের চালিত একটি মোটরসাইকেল, রামদা ও গুলির খোসা পড়ে থাকতে দেখা যায়।

বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। বাগেরহাটের পুলিশ সুপার ঘটনার স্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।ঘটনার বিষয়ে জেলা বিএনপি’র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বক্তব্য পাওয়া যায় নাই।

উক্ত হত্যাকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আমির মাওলানা রেজাউল করিম, জেলা নায়েবে আমির এ্যাডঃ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, প্রচার বিভাগীয় সেক্রেটারি অধ্যাপক ইকবাল হুসাইন। নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠ তদন্তপূর্বক ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান। এছাড়া নেতৃবৃন্দ নিহত ব্যক্তির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের যুবদল নেতা দুর্বৃত্তের গুলিতে নিহত

আপডেট সময় : ০৮:৪৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪