ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

ছাত্রদল হল দখলের রাজনীতি চায় না : ছাত্রদল সম্পাদক নাছির

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৭:৩২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, হল দখল ও গেস্টরুম কালচারের রাজনীতি ছাত্রদল চায় না। ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণের বিষয়ে কাজ করবে। তবে ছাত্ররাজনীতি বন্ধ করা কল্যাণের হবে না। ছাত্রদের রাজনীতি সম্পর্কে সচেতন থাকতে হবে। যাতে পরবর্তী কোন ফ্যাসিস্ট ক্ষমতা দখল করতে না পারে। শিক্ষার্থীরা রাজনীতি সচেতন হলে যারা গোপনে রাজনীতি করতে চায় তাদের মনবাসনা পূরণ হবে না।

মঙ্গলবার (৫ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বটতলায় শিক্ষার্থীদের মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় ছাত্রদলের ইবি শাখা আহবায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

তিনি বলেন, আমরা মনে করি ২১ শতকের উপযোগী একটি মেধাভিত্তিক ও দখলদারিত্বমুক্ত রাজনীতি করতে হলে শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রয়োজন আছে। আমরা সেই অংশীদারের রাজনীতি করতে চাই এবং শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিতে চাই। 

অনুপ্রবেশ ও বিশৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, দলের কেউ শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে তাকে ছাড় দেওয়া হবে না। শৃঙ্খলা সম্পর্কে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আমাদের প্রায় ২০০ এর অধিক নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে এবং ৩০০ এর অধিক কর্মীকে শোকজ করা হয়েছে। তিনি বলেন, ৫ আগস্টের পর অন্য দলের কোন কর্মী ছাত্রদলে অংশগ্রহণের একটি ঘটনাও ঘটেনি। যেহেতু এটা বড় সংগঠন সেহেতু সংযোজন বিয়োজন থাকতে পারে। যারা শিক্ষার্থীদের অধিকার আদায়ের কাজ করবে এবং অতীতে করেছে সংগঠনের স্ট্রাকচার অনুযায়ী রেগুলার ছাত্রদের নেতৃত্ব আনা হবে।

এর আগে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বেলা ১০ টায় বিশ্ববিদ্যালয়ে আসেন। পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও শহীদ জিয়াউর রহমানের ভিত্তি প্রস্তরে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময় করেন তিনি। এছাড়াও জিয়াউর রহমানের ভিত্তি প্রস্তরের পাশে ও শহীদ জিয়াউর রহমান হলের সামনে জিয়া ট্রি রোপণ করেন তিনি।

ইরফান উল্লাহ/ এমএস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

ছাত্রদল হল দখলের রাজনীতি চায় না : ছাত্রদল সম্পাদক নাছির

আপডেট সময় : ০৭:৩২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪