ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসিলেট-৫ আসনের প্রার্থী ওবায়দুল্লাহ ফারুককে শোকজ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত জকিগঞ্জে যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা-৪ আসনের এমপি হতে যাচ্ছেন- হাসনাত আব্দুল্লাহ জোট থেকে মনোনয়ন না পেলে সিলেট-০৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন মুফতি আবুল হাসান হাদিকে খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়, আরও যা জানা গেল জকিগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ–২০২৬ অনুষ্ঠিত জকিগঞ্জে বিজিবির অভিযানে ১ হাজার ৭৫০ পিস ভারতীয় ইয়াবাসহ যুবক আটক আপত্তিকর মন্তব্যের জেরে সিলেট টাইটান্স বয়কটের ঘোষণা সাংবাদিকদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জকিগঞ্জ পৌর যুবদল নেতা মুনিরুল ইসলাম রাজনের গভীর শোক

কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংস সহ অস্ত্র উদ্ধার, আটক ৩

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৮:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

কোস্ট গার্ড পশ্চিম জোনের পৃথক দুইটি অভিযানে অস্ত্র ও হরিণের মাংস সহ আটক ০৩

গোপন সংবাদের ভিত্তিতে ০৪ নভেম্বর (২০২৪ তারিখ) সোমবার ১১টা ৩০ মিনিটের সময় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কয়রা, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন ঘোলা ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন অবস্থায় ০১ টি ৯ মি:মি: পিস্তল, ০২ টি ফাঁকা ম্যাগাজিন, ০১ রাউন্ড তাজা গোলা সহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী মোঃ আবু জাকারিয়া রাজু (৪০) কে আটক করা হয়। আটককৃত ব্যক্তি সাতক্ষীরা জেলার সাতক্ষীরা থানার বাসিন্দা। অস্ত্র ছাড়াও ওই ব্যবসায়ীর বিরুদ্ধে পূর্বে মাদকের মামলা রয়েছে বলে জানা যায়। জব্দকৃত অস্ত্র, ফাঁকা ম্যাগাজিন, তাজা গোলা ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্থান্তর করা হয়েছে ।

এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে ০৪ নভেম্বর (২০২৪ তারিখ) সোমবার ১১:৪৫ মিনিটের সময় বিসিজি বেইস মোংলা, বাগেরহাট জেলার মোংলা থানাধীন মোংলা নালা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে একটি কাঠের বোট তল্লাশি করে ৪৭ কেজি হরিণের মাংস সহ ০২ জন হরিণ শিকারী কে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন মোঃ আসাদুল ইসলাম (২৭) এবং মোঃ সয়দার শিহাব উদ্দিন (১৯), এরা সবাই বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডাইংমারি ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।

মোঃ আবু বকর সিদ্দিক /এমএস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসিলেট-৫ আসনের প্রার্থী ওবায়দুল্লাহ ফারুককে শোকজ

কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংস সহ অস্ত্র উদ্ধার, আটক ৩

আপডেট সময় : ০৮:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪