ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

ফ্যাসিবাদ নির্মূলে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল 

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৪:০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

আগামী দিনে যাতে ফ্যাসিস্টরা আর ফিরে আসতে না পারে সেই দিকে ছাত্র-জনতাকে খেয়াল রাখার আহবান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদকে চিরতরে নির্মূলে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে।

রোববার (০৩ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের জনপ্রিয় নেতা ডা. শাহাদাত হোসেন ভোটে প্রতিযোগিতা করে জয়ী হয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস্টরা জোরপূর্বকভাবে সেই ফলাফল কেড়ে নিয়েছিল।

বিচার বিভাগকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিচার বিভাগ ন্যায় বিচারের মাধ্যমে ডা. শাহাদাতকে নির্বাচিত ঘোষণা করেছে। আদালতের রায় মেনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে ডা. শাহাদাতকে শপথগ্রহণের ব্যবস্থা করায় অন্তর্বর্তী সরকারকেও ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্টদের বিদায় জানানো হয়েছে। আগামী দিনগুলোতে যাতে ফ্যাসিস্টরা আর ফিরে আসতে না পারে, সে ব্যবস্থা করতে হবে। জনগণের দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ চিরতরে নির্মূল হয়।

আগামী জাতীয় নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়, সেই প্রত্যাশা সবার বলে দাবি করেন মির্জা ফখরুল।

চট্টগ্রাম সিটির মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ইশতেহার ছিল চট্টগ্রাম সিটি করপোরেশন হবে গ্রিন ও ক্লিন সিটি করপোরেশন- সেই লক্ষ্যে আমি কাজ করে যাবো। চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে বলে মন্তব্য করেন তিনি।

শ্রদ্ধা নিবেদনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ চট্টগ্রাম মহানগর বিএনপি ও বিভাগীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

ফ্যাসিবাদ নির্মূলে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল 

আপডেট সময় : ০৪:০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪