ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নবগঠিত কমিটিকে নিয়ে সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিতি সভা ও ইফতার আজ ঐতিহাসিক “বদর” দিবস সিলেটের জকিগঞ্জে ১০,২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র)

রামপুরা-জিরানী খাল পরিচ্ছন্নকরণ অভিযান উদ্বোধনে উপদেষ্টা আসিফ মাহমুদ

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৬:০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

ঢাকার রামপুরা ত্রিমোহিনী ঈদগাহ মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় রামপুরা -জিরানী খাল পরিচ্ছন্নকরণ অভিযানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

খাল পরিচ্ছন্নকরণ অভিযানের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে আমরা ৬৪ টি জেলায় ৬৪ টি নির্বাচিত খাল পরিচ্ছন্নকরণ কর্মসূচি হাতে নিয়েছি। আমরা শুধু লোক দেখানোর জন্য একটি খাল পরিষ্কার করতে চাই না। এইজন্য আমরা পানি সম্পদ মন্ত্রণালয়, যুব সংগঠক, আত্মকর্মীসহ সকলকে এই কাজে সম্পৃক্ত করেছি। তিনি বলেন, খাল পরিষ্কারকরণের পর যাতে আবার দূষিত না এই বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। পরিবেশ দূষণমুক্ত রাখতে জলাশয় পরিষ্কার রাখার কোন বিকল্প নেই। পরিবেশের উন্নয়ন ও পরিছন্নতা বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আমরা যে ৬৪ জেলায় ৬৪ টি খাল পরিষ্কার পরিষ্কার করার কর্মসূচি হাতে নিয়েছি এটা আজকে থেকে শুরু হয়ে আগামী ১৫ ই নভেম্বর পর্যন্ত চালু থাকবে। আমরা প্রত্যেকটি খাল কেন্দ্রিক স্থানীয় পর্যায়ে একটি করে কমিটি করে দেব। কমিটিতে যারা থাকবে তারা দেখবে যে খালটা কারা আবার নোংরা করার চেষ্টা করছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহিদী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পানি সম্পদ সচিব জনাব নাজমুল আহসান। অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের যুবকর্মীদের খাল পরিচ্ছন্নকরণ অভিযানের বিষয়ে শপথ বাক্য পাঠ করানো হয়।

শাহাদাত হোসেন রাফিদ/এমএস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার

রামপুরা-জিরানী খাল পরিচ্ছন্নকরণ অভিযান উদ্বোধনে উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট সময় : ০৬:০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪