ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের বিচার দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৭:০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিরোধীতাকারী, স্বৈরাচার সরকারের দোসর এবং হামলা-মামলা ও নির্যাতনসহ বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকা শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের বটতলা থেকে মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রশাসন ভবনের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস এম সুইট ও সহ সমন্বয়করাসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, যাদের হাতে হাজারো শহিদের রক্ত লেগে ছিল তাদেরকে অন্তবর্তীকালীন সরকার নিষিদ্ধ করেছে। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ দেখিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে ছাত্রসমাজ। গণহত্যা, হামলা ও আন্দোলনকে ভণ্ডুল করার জন্য যেসব শিক্ষক ছাত্রলীগকে ইন্ধন দিয়েছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, আমাদের আন্দোলনের মূল দাবি কোটার যৌক্তিক সংস্কার মেনে না নিয়ে ফ্যাসিবাদী সরকার সারাদেশে গণহত্যা চালিয়েছে। যে বৈষম্যের জন্য হাজার হাজার ছাত্র জনতা প্রাণ দিলো আবারও একটি গোষ্ঠী ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেই একই বৈষম্য করার চেষ্টা করছে। যারা জুলাই বিপ্লবকে অস্বীকার করেন এবং বৈষম্যকে ফিরিয়ে আনতে চান তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ছাত্রসমাজ।

এসময় শিক্ষার্থীরা পোষ্য কোটার মাধ্যমে অযোগ্যদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রদান না দেওয়ার দাবিও জানান।

ইরফান উল্লাহ/এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের বিচার দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৭:০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪