ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন চারটি থানা ও দুইটি বিভাগ গঠনের অনুমোদন দিল সরকার মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াত প্রার্থীর বাড়ি অবরুদ্ধ শাকসু নির্বাচন পক্ষে আন্দোলনে অংশগ্রহণ করায় স্বতন্ত্র জিএস প্রার্থী জুনায়েদ হাসান আজীবন বহিষ্কার বক্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে কুষ্টিয়া জেলা জামায়াত আমিরের ইন্তেকাল জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন জকিগঞ্জ উপজেলার তানিম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসিলেট-৫ আসনের প্রার্থী ওবায়দুল্লাহ ফারুককে শোকজ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত জকিগঞ্জে যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা-৪ আসনের এমপি হতে যাচ্ছেন- হাসনাত আব্দুল্লাহ

১০৯ এতিমসহ ৩০০ শহীদ পরিবারের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

  • আপডেট সময় : ১০:৫৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলেন শহীদ হওয়া ৩০০ পরিবারকে ১ লক্ষ করে টাকা সহায়তা করল আস-সুন্নাহ ফাউন্ডেশন। এর মধ্যে ১০৯ জন এতিমও রয়েছেন।

২৯ অক্টোবর রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম মিলনায়তনে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ৩০০ শহীদ পরিবারকে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। এর মধ্যে এতিম পরিবার ছিল ১০৯ টি, সাধারণ পরিবার ১৮৯ টি এবং হিন্দু পরিবার ২ টি। অনুষ্ঠানের সভাপতি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ। এরপর কয়েকটি শহীদ পরিবারের স্বজনদের অনুভূতি শোনা হয়। অনুভূতি প্রকাশকারীদের বেশ কয়েকজন ছিল সদ্য পিতাহারা অপ্রাপ্ত বয়স্ক এতিম শিশু। এ সময় মিলনায়তনের পরিবেশ ভারী হয়ে ওঠে।

সভাপতির বক্তব্যে শায়খ আহমাদুল্লাহ শহীদ-স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদেরকে ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি বলেন, এই প্রকল্পের জন্য আমরা কোনো তহবিল সংগ্রহ করিনি। ফাউন্ডেশনের সাধারণ তহবিল থেকে আমরা হতাহত ও শহীদ পরিবারকে অর্থ সহায়তা করেছি।

সবশেষে ৩০০ পরিবারের প্রত্যেকের কাছে ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ছাত্র আন্দোলনে আহত ১৪৬৯ জনকে ইতোপূর্বে ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

শাহাদাত হোসেন রাফিদ/এমএস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নতুন চারটি থানা ও দুইটি বিভাগ গঠনের অনুমোদন দিল সরকার

১০৯ এতিমসহ ৩০০ শহীদ পরিবারের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

আপডেট সময় : ১০:৫৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪