ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

আদর্শ রাষ্ট্র গঠনে আলেমসমাজের ভূমিকা অপরিহার্য-ধর্ম উপদেষ্টা

  • আপডেট সময় : ১১:০২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

হাকিমপুর(দিনাজপুর), সোমবার, (২৮ অক্টোবর ২০২৪): ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,  আলেমসমাজ হলেন আলোকবর্তিকা। তারা সমাজে আলো বিকিরণ করে। মানুষকে আলোর পথে আহ্বান করে। আদর্শ রাষ্ট্র গঠনে আলেমসমাজের ভূমিকা অপরিহার্য।

আজ বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে আল জামিয়াতুল ইসলামিয়া আল-আজীজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসা মাঠে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি ও দুর্নীতি প্রতিরোধে ওলামায়ে কেরামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আলেমদের সাথে জনগণের সম্পৃক্ততা আছে। বাংলাদেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ আছে। এসকল মসজিদের মুসল্লীদের সাথে আলেমদের নিবিড় যোগাযোগ আছে। ওলামায়ে কেরামদের এই জনসম্পৃক্ততাকে দেশ গঠনে কাজে লাগাতে হবে।

মাদ্রাসার গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, মাদ্রাসাগুলো আছে বলেই ইসলাম টিকে আছে, মানুষের মুখে দাঁড়ি ও মাথায় টুপি আছে। রমজান মাসে মসজিদগুলো মুসল্লীতে ভরে যায়। ওলামায়ে কেরামেরা দুর্নীতি করে না, দেশের টাকা বিদেশে পাচার করে না। উপদেষ্টা দুর্নীতিমুক্ত দেশ বিনির্মাণে ওলামায়ে কেরামদেরকে অগ্রণী ভূমিকা রাখার অনুরোধ জানান।

উস্তাদের খেদমতের তাৎপর্য তুলে ধরে ড. খালিদ বলেন, উস্তাদের খেদমত ছাড়া কেউ বড় হতে পারে না। জীবনে বড় হতে হলে অবশ্যই উস্তাদের খেদমত করতে হবে। তিনি আরো বলেন, মেধা আল্লাহর দান। এই মেধার সাথে আদব যোগ হলেই মানুষ বড় কিছু হতে পারে। তবে বেয়াদব হলে মেধাবী মানুষও ধ্বংস হয়ে যায়। তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের দৃষ্টিকে প্রসারিত করার অনুরোধ জানান।

মাদ্রাসার মহাপরিচালক  মাওলানা শামসুল হুদা খানের সভাপতিত্বে এ সভায় উপদেষ্টা একান্ত সচিব ছাদেক আহমদসহ স্থানীয় ওলামায়ে কেরামেরা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওলামা মশায়েখ পরিষদ আয়োজিত ইসলামি মহাসম্মেলনে অংশগ্রহণ করেন।

শাহাদাত হোসেন রাফিদ/এমএস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

আদর্শ রাষ্ট্র গঠনে আলেমসমাজের ভূমিকা অপরিহার্য-ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ১১:০২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪