ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটের জকিগঞ্জে ১০,২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর বিষয়ে যা জানাল ইউজিসি

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৭:০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর বিষয়ে যা জানাল ইউজিসি

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে কলেজটির শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বরাবর স্মারকলিপিও দিয়েছিলেন শিক্ষার্থীরা। সম্প্রতি সেটির জবাব দিয়েছে উচ্চশিক্ষার এই তদারক প্রতিষ্ঠানটি। 

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহামাদ জামিনুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে কমিশনের কাছে মতামত চেয়ে থাকে। তখন কমিশন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে বা বিপক্ষে এবং কি ধরণের বিশ্ববিদ্যালয় হবে সে বিষয়ে মতামত দিয়ে থাকে। 

কাজেই, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আপাতত করনীয় কিছু নেই।

এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে আন্দোলনকারী তিতুমীর কলেজ শিক্ষার্থী নায়েক নূর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষা করছি। মন্ত্রণালয়েরে সিদ্ধান্তের ওপর আমাদের আন্দোলনের কর্মসূচি নির্ভর করবে। এটি আমাদের যৌক্তিক দাবি আশা করছি মন্ত্রণালয় এটি বিবেচনা করবে। 

এর আগে, গত বৃহস্পতিবার ( ২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীর আমতলী মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেটের জকিগঞ্জে ১০,২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর বিষয়ে যা জানাল ইউজিসি

আপডেট সময় : ০৭:০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪