ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

বার্নাব্যুতে গোল দিয়ে রোনালদোকে ট্রল ইয়ামালের

  • জনতা টিভি
  • আপডেট সময় : ১১:৫৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে বার্সেলোনা দুর্দান্ত এক গোলের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আইকনিক ‘কালমা’ উদযাপন অনুকরণ করেছেন তরুণ প্রতিভা লামিন ইয়ামাল। সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-০ গোলে মাদ্রিদকে বিধ্বস্ত করেছে বার্সা, আর এই ঐতিহাসিক জয়ে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ইয়ামাল।

হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ছন্দ বাড়িয়ে প্রতিপক্ষের রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে ম্যাচের চিত্র পুরোপুরি পাল্টে দেয়। রবার্ট লেভানডভস্কির দ্রুতগতির দুটি গোল দিয়ে এগিয়ে যায় বার্সেলোনা, এরপর ইয়ামাল এবং রাফিনহার আরও দুটি গোল মাদ্রিদকে চূর্ণ করে দেন।

গোল করার পর ইয়ামাল বার্নাব্যুর ভক্তদের দিকে ইঙ্গিত করে রোনালদোর বিখ্যাত ‘কালমা, আই অ্যাম হেয়ার’ উদযাপন করেন। উল্লেখ্য রোনালদোর এই বিখ্যাত উদযাপনটি রোনালদো বার্সার মাঠ ন্যু ক্যাম্পে গোল দিয়ে করেন। সেদিন রোনালদোর গোলে যেমন বার্সার স্টেডিয়াম নিশ্চুপ হয়ে যায় তেমনি রিয়ালের স্টেডিয়ামকেও চুপ করান বার্সার এই তরুণ তারকা। যা পুরো স্টেডিয়ামে নীরবতা ছড়িয়ে দেয়।

বিজয়ের পর ইয়ামাল তার সতীর্থদের উদ্দেশ্যে লা লিগা জয়ের লক্ষ্যে উৎসাহ দেন। তিনি বলেন, ‘ভিসকা বার্সা! চলুন লা লিগা জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ি, আমরা প্রস্তুত।’

এসআর

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

বার্নাব্যুতে গোল দিয়ে রোনালদোকে ট্রল ইয়ামালের

আপডেট সময় : ১১:৫৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪