ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য! দলীয় শৃঙ্খলা ভঙ্গ: জকিগঞ্জ ও কানাইঘাট শ্রমিক দলের শীর্ষ ৬ নেতা বহিষ্কার জকিগঞ্জে আলেম-উলামা ও ইসলাম নিয়ে কটুক্তির অভিযোগে সাবেক চেয়ারম্যান আব্দুল খালিকের বিরুদ্ধে প্রতিবাদ। সিলেট-০৫ আসনের ১০ দলীয় জোট প্রার্থী মুফতি আবুল হাসানের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সমন্বয় সভা সম্পন্ন বিয়ানীবাজারে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট: জরুরি রক্ষণাবেক্ষণ কাজ ২৪–২৬ জানুয়ারি নতুন চারটি থানা ও দুইটি বিভাগ গঠনের অনুমোদন দিল সরকার

‘জয় বাংলা’ বলায় সিভিল সার্জনের পদত্যাগ দাবিতে ঝাড়ু ও জুতা মিছিল

  • জনতা টিভি
  • আপডেট সময় : ১০:৫৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ বলায় বাগেরহাটের সিভিল সার্জনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজনের নেতৃত্বে বাগেরহাটবাসীর ব্যানারে শহরের নূর মসজিদ মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলে অনেককে ঝাড়ু নিয়ে অংশগ্রহণ করতে দেখা যায়। এ সময় সিভিল সার্জনের পদত্যাগ ও বিচারের দাবিতে নানা স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে পথসভার মাধ্যমে মিছিলটি শেষ হয়।

পথসভায় সুজাউদ্দিন মোল্লা সুজন বলেন, সিভিল সার্জনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। না হলে রোববার সকালে সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন তিনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা ১১টায় বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে জরায়ুমুখে ক্যান্সার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) প্রতিরোধী টিকা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানের উপস্থিতিতে বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান দেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন আহম্মেদ। বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র)

‘জয় বাংলা’ বলায় সিভিল সার্জনের পদত্যাগ দাবিতে ঝাড়ু ও জুতা মিছিল

আপডেট সময় : ১০:৫৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪