ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসিলেট-৫ আসনের প্রার্থী ওবায়দুল্লাহ ফারুককে শোকজ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত জকিগঞ্জে যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা-৪ আসনের এমপি হতে যাচ্ছেন- হাসনাত আব্দুল্লাহ জোট থেকে মনোনয়ন না পেলে সিলেট-০৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন মুফতি আবুল হাসান হাদিকে খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়, আরও যা জানা গেল জকিগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ–২০২৬ অনুষ্ঠিত জকিগঞ্জে বিজিবির অভিযানে ১ হাজার ৭৫০ পিস ভারতীয় ইয়াবাসহ যুবক আটক আপত্তিকর মন্তব্যের জেরে সিলেট টাইটান্স বয়কটের ঘোষণা সাংবাদিকদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জকিগঞ্জ পৌর যুবদল নেতা মুনিরুল ইসলাম রাজনের গভীর শোক

রাষ্ট্রপতি ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন আসিফ নজরুল

  • জনতা টিভি
  • আপডেট সময় : ১০:২৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাষ্ট্রপতির পদত্যাগের দাবির মধ্যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে মঙ্গলবার (২২ অক্টোবর) রুদ্ধদ্বার বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

বুধবার (২৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে এলে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে আইন উপদেষ্টা প্রশ্ন এড়িয়ে যান। এসময় তার সঙ্গে ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

সাংবাদিকরা কথা বলতে চাইলে আসিফ নজরুল বলেন, আমি প্রত্যেক দিন কথা বলতে পারব না। আমরা (ট্রাইব্যুনালের) কাজের অগ্রগতি দেখতে আসছি। খুব ভালোভাবে কাজ এগোচ্ছে। আশা করি ৩ বা ৪ নভেম্বর এই বিল্ডিংয়ে বিচার কার্যক্রম শুরু হবে।

এসময় এক সাংবাদিক বলেন, স্যার, গতকাল আপনি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। প্রশ্ন শেষ না করতেই আইন উপদেষ্টা বলেন, না ভাই, এটা নিয়ে কথা বলব না ব্যস্ত আছি।

এরপর তিনি গাড়িতে উঠে বের হয়ে যান।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসিলেট-৫ আসনের প্রার্থী ওবায়দুল্লাহ ফারুককে শোকজ

রাষ্ট্রপতি ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন আসিফ নজরুল

আপডেট সময় : ১০:২৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪