ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

নবীনদের আনাগোনায় উৎসবমুখর তিতুমীর কলেজ

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৭:২৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ, কলেজটিতে ইতোমধ্যেই প্রবেশ করেছে নবীন শিক্ষার্থীরা৷ শিক্ষার্থীদের আগমন ও বিভিন্ন আনন্দ আয়োজনে যেন এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে তিতুমীর কলেজ ক্যাম্পাসে৷

মঙ্গলবার (২২ অক্টোবর) কলেজ ক্যাম্পাস ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে কলেজ ক্যাম্পাস ছিলো মুখরিত৷ কলেজের কোথাও চলছে সহশিক্ষা ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সদস্য সংগ্রহ, কোথাও বাজছে গান, কোথাও বা হচ্ছে বিতর্ক৷ এদিন কলেজের শহীদ বরকত মিলনায়তনের সামনে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব৷ কলেজ মাঠে চলছে ক্রিকেট আয়োজন৷ অন্যদিকে বিভিন্ন স্থানে ছোট ছোট দলে বিভক্ত হয়ে আড্ডা দিতেও দেখা যায় বিভিন্ন শিক্ষার্থীদের৷

তিতুমীর কলেজে ভর্তি হয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানান তাদের প্রথম দিনে অভিজ্ঞতা৷ শেরপুর থেকে আসা ইংরেজি বিভাগের নবীন শিক্ষার্থী মনির হোসেন জানান, তিতুমীর কলেজের অভিজ্ঞতা দারুণ, সবাই খুব আন্তরিক৷ আমার বিভাগের সিনিয়ররাও ছিল খুব হেল্পফুল৷ কলেজের পরিবেশ, বিভিন্ন সংগঠন ইত্যাদি বিষয়গুলো বেশ ভালো লেগেছে৷

কলেজের প্রথম বর্ষের আরেক নবীন শিক্ষার্থী সাদিক মুস্তাফিজ বলেন, কলেজ ক্যাম্পাসের পরিবেশ অসাধারণ, নতুন পরিবেশ, নতুন পরিচয়, নতুন বন্ধু ৷ সব মিলিয়ে দারুন।

সব মিলিয়ে নতুনত্বকে ঘিরে এক উৎসবের আমেজ তিতুমীর কলেজ ক্যাম্পাসে৷

খন্দকার মাহফুজুল ইসলাম

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

নবীনদের আনাগোনায় উৎসবমুখর তিতুমীর কলেজ

আপডেট সময় : ০৭:২৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪