ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

আবারো মেসির হ্যাটট্রিক ইন্টার মায়ামিতে

  • জনতা টিভি
  • আপডেট সময় : ১২:২৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

চারদিন আগেই জাতীয় দল আর্জেন্টিনার হয়ে দারুন এক হ্যাটট্রিক করেছিলেন। এবার নিজ ক্লাব ইন্টার মায়ামির হয়ে হ্যাটট্রিক করলেন ফুটবল ইতিহাসের অন্যতম এই সেরা খেলোয়াড়। তার দুর্দান্ত পারফরম্যান্সে ফ্লোরিডার দলটি ৬-২ গোলের বিশাল ব্যবধানে নিউ ইংল্যান্ড রেভলিউশনকে পরাজিত করেছে।

রোববার (২০ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৪টায় ঘরের মাঠ ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এমন দুর্দান্ত জয় পায় মায়ামি। এর মাধ্যমে মেজর লিগ সকারে (এমএলএস) এক মৌসুমে সবচেয়ে বেশি পয়েন্টের রেকর্ড ভেঙেছে ইন্টার মায়ামি। মেসির ১১ মিনিটের চমকপ্রদ হ্যাটট্রিক এই জয়ে মূল ভূমিকা পালন করে।

ম্যাচের শুরুটা ভালো হয়নি মায়ামির। ৩৪ মিনিটের মধ্যে ২ গোল খেয়ে বসে দলটি। এরপর মায়ামিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেন লুইস সুয়ারেজ। তিনি চার মিনিটের মধ্যে দুটি গোল করেন। এরপর বেঞ্জামিন ক্রেমাসচি ৫৮তম মিনিটের গোল মায়ামিকে ম্যাচে প্রথমবারের মতো লিড এনে দেন।

এরপর শুরু হয় মেসি ম্যাজিক। ৫৫তম মিনিটে মাঠে নামার পর দ্রুত তার প্রথম এমএলএস হ্যাটট্রিক পূর্ণ করেন আটবারের ব্যালন ডি’অর বিজয়ী। দলের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ গোল করে দলের ইতিহাসেও স্থায়ীভাবে নাম লেখান এই আর্জেন্টাইন কিংবদন্তি।

মায়ামি এই জয়ের মাধ্যমে ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট সংগ্রহ করে, ২২টি জয়, ৪টি হার ও ৮টি ড্র নিয়ে রেভলিউশনের ২০২১ সালের ৭৩ পয়েন্টের রেকর্ডকে অতিক্রম করেছে।

ইন্টার মায়ামি এরই মধ্যে তাদের প্রথম এমএলএস সাপোর্টার্স শিল্ড জিতে নিয়েছে, যা ২০২০ সালে ক্লাবটির প্রতিষ্ঠার পর তাদের প্রথম এমএলএস শিরোপা। ২০২৩ সালে মেসির আগমনের পরপরই দলটি এমএলএস বনাম লিগা এমএক্স লিগস কাপের শিরোপা জিতেছিল।

নিহাদ সাজিদ

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

আবারো মেসির হ্যাটট্রিক ইন্টার মায়ামিতে

আপডেট সময় : ১২:২৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪