ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

ভোটার তালিকা হালনাগাদে তিন বছরের তথ্য একসঙ্গে নেওয়ার পরিকল্পনা করছে ইসি

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৯:৪৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের সিদ্ধান্ত নিতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)। এবার ভোটার তালিকা হালনাগাদে তিন বছরের তথ্য একসঙ্গে নেওয়ার পরিকল্পনা করছে ইসি। ২০২৭ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ হবে তাদের তথ্যও নেওয়া হবে জানিয়েছে ইসি।

ইসি জানায়, কমিশন না থাকায় ইসি সচিবালয় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কোনো সিদ্ধান্ত নিতে পারছে না৷ তবে কমিশন নিয়োগ হলেই যেন কাজ শুরু করতে কোনো অসুবিধা না হয়, সেজন্য আগাম প্রস্তুতি শুরু করার সিদ্ধান্ত হয়েছে৷

জানা গেছে, ২০২২ সালের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে তথ্য সংগ্রহ ও যাচাই কার্যক্রমে সময় দেওয়া হয়েছিল তিন সপ্তাহ। তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল বিদ্যমান ভোটারের ৭ দশমিক ৫ শতাংশ। কার্যক্রম শেষে তথ্য সংগ্রহ দাঁড়ায় ৯ দশমিক ০৮ শতাংশ এবং রেজিস্ট্রেশন হয় ৮ দশমিক ৭৯ শতাংশ।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বিভিন্ন ফরম মুদ্রণ, যন্ত্রপাতি ক্রয়, রেজিস্ট্রেশন, ডাটা আপলোড, আঙ্গুলের ছাপ যাচাই, খসড়া ভোটার তালিকা প্রস্তুত, খসড়া ভোটার তালিকা প্রকাশ, খসড়া ভোটার তালিকা ওপর দাবি/আপত্তি দাখিল ও নিষ্পত্তি এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের জন্য প্রায় এক বৎসর সময় লেগেছিল। ২০২২ সালেও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তিন বছরের ডাটা সংগ্রহ করা হয়।

সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এ নিয়ে বিভিন্ন মতামত ওঠে আসে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ভোটার তালিকা নির্ভুল করণের জন্য নতুন ভোটার নিবন্ধনের পাশাপাশি মৃত ভোটার কর্তন করা প্রয়োজন মনে করেন। এছাড়া মৃত ভোটার কর্তনের জন্য অনলাইন কিউআর কোড সম্বলিত মৃত্যু নিবন্ধন সনদ সরবরাহের ব্যবস্থা রাখার জন্য প্রস্তাব করেন।

অন্যদিকে দুই বা অধিক বৎসরের জন্য তথ্য নিলে ব্যক্তি জাতীয় পরিচয়পত্র পায় কিন্তু ভোটার তালিকা নাম না থাকার কারণে ভোট দিতে পারে না। ভোট দিতে না পারার কারণে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা থাকে। সে জন্য শুধু ভোটার যোগ্য ব্যক্তিদের এক বছরের তথ্য নেয়ার ওপরও গুরুত্বারোপ করেন অনেক কর্মকর্তা।

আলোচনার পর ইসি সচিব শফিউল আজিম লিখিত নির্দেশনায় তিন বছরের তথ্য নেওয়ার প্রস্তুতি রাখতে বলেন। নির্দেশনায় তিনি বলেন, অনলাইন কিউআর কোড সম্বলিত নাগরিকত্ব সনদ, জন্ম নিবন্ধন সনদ ও মৃত্যু নিবন্ধন সনদের জন্য স্থানীয় সরকারকে চিঠি দিতে হবে। যে কোনো সময় ভোটার তালিকা হালনাগাদ করার জন্য সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এখন থেকেই সকল বিষয়ে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করতে হবে। এক্ষেত্রে ১ বা ২ বা ৩ বছরের তথ্য সংগ্রহ করলে তার জন্য পৃথক পৃথক সময়সূচি ও কর্মপরিকল্পনা তৈরি করতে হবে।

অন্যদিকে ভোটার নিবন্ধন কাজে মাঠ পর্যায়ের কার্যালয়ে রক্ষিত যন্ত্রপাতির হালনাগাদ তথ্য সংগ্রহ, ভোটার নিবন্ধন কাজে মাঠ পর্যায়ের কার্যালয়ে রক্ষিত অকেজো যন্ত্রপাতি মেরামতের ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

বর্তমানে দেশে ভোটার রয়েছে ১২ কোটি ১১ লাখ। অন্তর্বর্তী সরকার সংসদ নির্বাচন দিলে হালনাগাদ তালিকা দিয়ে ভোট করবে ইসি। এজন্য বাড়ি বাড়ি হালনাগাদের মতো বড় কর্মসূচি নিতে হবে।

এ নিয়ে ইসি সচিব শফিউল আজিম বলেন, এখন তো কমিশন নেই। বাড়িবাড়ি হালনাগাদের জন্য কমিশনেন প্রয়োজন হবে। তবে আমরা আমাদের প্রস্তুতি গুছিয়ে রাখছি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

ভোটার তালিকা হালনাগাদে তিন বছরের তথ্য একসঙ্গে নেওয়ার পরিকল্পনা করছে ইসি

আপডেট সময় : ০৯:৪৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪