ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

মোংলায় দীর্ঘ ১৭ বছর পরে বিএনপির বিশাল জনসভা

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৭:৩৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

মোংলায় দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে খোলা ময়দানে রাজনৈতিক জনসভা করেছে বিএনপি। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় মোংলা পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় শ্রমিক সংঘের মাঠে সাম্প্রদায়িক সম্প্রতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিশাল এই জনসভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী এই জনসভার আয়োজন করেন।

এসময় বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফার আলম, মোংলা পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব মান্নান হাওলাদার, বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন, জুলফিকার আলী গামা, মোঃ জসিম উদ্দিন ও পৌর বিএনপির সভানেত্রী কমলা বেগম সহ প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তৃতায় বিএনপির স্থানীয় নেতারা বলেন, গত ১৭ বছর একটি ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের অত্যাচারে প্রকাশ্যে সভা সমাবেশ করতে পারিনি। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য এত বেশি ছাত্র-জনতা হত্যা করেছে; যা পৃথিবীর ইতিহাসে আর ঘটেনি। শিশুদের কী অপরাধ ছিল? তারা শতাধিক শিশুকে হত্যা করেছে। নব্বই বছরের বৃদ্ধ রাস্তায় আসেননি, বৃদ্ধদের ঘরে ঢুকে হত্যা করেছে। পৃথিবীর ইতিহাসে এত জঘন্যতম, নির্মমতা ও পৈশাচিকতা প্রদর্শন করেছে আওয়ামী লীগ।

নেতারা আরও বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগের গুম-হত্যা ও নির্যাতনের কারণে মোংলায় বিএনপি প্রকাশ্যে কোনো সভা-সমাবেশ করতে পারেনি। এ সময় গোপনেই সংগঠনের কাজ এগিয়ে নিতে হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর দেশে এখন একটা স্থিতিশীল নিরাপদ পরিবেশ বিরাজ করছে। এতে ১৭ বছর পর মোংলা পৌর বিএনপি প্রকাশ্যে জনসভার আয়োজন করে।

মোঃ আবু বকর সিদ্দিক

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

মোংলায় দীর্ঘ ১৭ বছর পরে বিএনপির বিশাল জনসভা

আপডেট সময় : ০৭:৩৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪