ঢাকা ১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটের জকিগঞ্জে ১০,২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি

শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

  • জনতা টিভি
  • আপডেট সময় : ১০:৩৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেটির প্রেক্ষিতে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

আদালত একমাস সময় দিয়েছেন। এ সময়ের মধ্যে তাকে ফেরত আনার জন্য যা যা প্রয়োজন সেটি অবশ্যই আমরা করবো।

শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত আনা হবে-এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কীভাবে আনা হবে সেটি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কোর্ট বলেছে তাদের গ্রেপ্তার করতে। পরোয়ানা তো আমার কাছে আসেনি, এসেছে পুলিশের কাছে। কিন্তু পুলিশ সেটি পারবে না, কারণ তিনি দেশে নেই। যখন আমাদের কাছে আসবে তখন দেখা যাবে।

শেখ হাসিনা দিল্লিতেই অবস্থান করছেন কি না? সাংবাদিকদের করা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আনঅফিশিয়ালি জানতে পেরেছি তিনি দিল্লিতেই অবস্থান করছেন।

তিনি বলেন, আদালত যে ৪৫ জনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাদের সবার অবস্থান খুঁজে বের করার চেষ্টা করবে সরকার।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে তৌহিদ হোসেন বলেন, বিগত সরকারের শেষ সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একধরনের টানাপোড়েন ছিল, সেটা বর্তমান সরকারের সময়ে কেটে গেছে।

শাহাদাত হোসেন রাফিদ

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেটের জকিগঞ্জে ১০,২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

আপডেট সময় : ১০:৩৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪