ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের মহাশক্তিশালী দল ঘোষণা

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৭:১৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বুধবার (১৬ অক্টোবর) সকালে ঢাকা পৌঁছে দক্ষিণ আফ্রিকা জাতীয় দল। সকাল ৮টার কিছু আগেই হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে প্রোটিয়ারা। প্রোটিয়ারা আসন্ন এই সিরিজে স্পিনারদের প্রধান্য দিচ্ছে। স্পিনার কেশভ মহারাজের সঙ্গে স্কোয়াডে আছেন আরও দুই স্পিনার সেনুরান মুত্তুস্বামী এবং ড্যান পিড। তাদের পেস আক্রমণও যথেষ্ট সমৃদ্ধ।

নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও অন্তর্বর্তী সরকারের গ্রীন সিগন্যাল পেয়েই দলে রাখা হয়েছে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। জানা গেছে আগামীকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন সাকিব। ফিরেই নিরাপত্তা বলয়ের মধ্যে চলে যাবেন টিম হোটেলে। এরপর সেখান থেকে অনুশীলন মাঠে।

ভারত সফরের দল থেকে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ। এছাড়া ইনজুরির কারণে ভারতে সিরিজের পর প্রোটিয়া সিরিজেও নেই এই পেসার। তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং নাহিদ রানাকে নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। সঙ্গে বোলিং ইউনিটে আছেন তিন বিশেষজ্ঞ স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং নাঈম হাসান।

আগামী সোমবার (২১ অক্টোবর) মিরপুরে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে। এই ম্যাচ দিয়েই নিজের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন সাকিব আল হাসান। এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে ৩ নভেম্বর নিজ দেশে ফিরে যাবেন প্রোটিয়া ক্রিকেটাররা। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের এই দুই টেস্ট।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের মহাশক্তিশালী দল ঘোষণা

আপডেট সময় : ০৭:১৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪