ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

দেশ ও জাতির কল্যাণে আলেম-ওলামা সমাজের ভূমিকা অবিস্মরণীয়: ধর্ম উপদেষ্টা

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৯:৩৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশ ও জাতির কল্যাণে আলেম-ওলামা সমাজের ভূমিকা অবিস্মরণীয়। দেশের যেকোন ক্রান্তিকালে তাঁরা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন।

গতকাল বিকালে চট্টগ্রামের ফটিকছড়িতে জামিয়া ওবায়দিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন,  এদেশের ইতিহাসে যতবার ফিতনা- ফ্যাসাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে ততবারই আলেম-ওলামারা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছেন। ভবিষ্যতেও যদি কোন অপশক্তি কখনও এদেশে ইসলামের ওপর আঘাত করার চেষ্টা করে তাহলে আলেমসমাজ তা রুখে দেবে। ইসলাম ধর্মকে নিয়ে কোন হীন চক্রান্ত এদেশে সফল হবে না।

ধর্ম উপদেষ্টা আরো বলেন,আমরা ক্ষমতা ভোগের অভিপ্রায় নিয়ে দায়িত্ব গ্রহণ করিনি।  জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় আসবেন তারা যাতে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে সেই পথ সুগম করতেই আমরা কাজ করে যাচ্ছি। এজন্য সংস্কারমূলক কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলার উন্নয়ন আমাদের অগ্রাধিকার। এরপর ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে যথাসময়ে  নির্বাচন দেওয়া হবে।

ড. খালিদ বলেন, অন্তর্বর্তী সরকার যেসময়ে দায়িত্ব গ্রহণ করেছে সেসময় দেশের পরিস্থিতি ছিলো নাজুক। রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক সংকটসহ সরকারকে নানামুখী সমস্যার মুখোমুখি হতে হয়েছে। সকলের আন্তরিক সহযোগিতার ফলে এসব সংকট ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে। এ দেশের মানুষ যে বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন লালন করে সেরূপ রাষ্ট্র বিনির্মাণের পথে সরকার এগিয়ে যাচ্ছে।

জামিয়া ওবায়দিয়া নানুপুর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ সালাহ উদ্দীন নানুপুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, মাদ্রাসার সিনিয়র শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শাহাদাত হোসেন রাফিদ

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

দেশ ও জাতির কল্যাণে আলেম-ওলামা সমাজের ভূমিকা অবিস্মরণীয়: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ০৯:৩৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪